
একুয়ারিয়াম শুরু করলাম। ওদের খাবার দিতে গেলে, চমৎকার একটা পরিবেশ তৈরি করে।বাসার সবাই অপেক্ষায় থাকে ওই সময়টার। ২ টা গাপ্পি , ৪ টা গোল্ডফিশ দিয়া শুরু। ১ ফিট একুয়ারিয়ামে ২ কেজি পাথর, পানিতে ২ টা কেমিকাল পানি মাছের উপযোগী করতে ইউস করছি।

একুয়ারিয়াম করার ইচ্ছা কদিন ধরে ঘুরপাক করছিল। এক বন্ধু কে বলতেই অনেক এক্সপেরিএন্স শেয়ার করল। আশা করি নতুন একুয়ারিস্টরা কিছু বিষয় খেয়াল রাখবেন, দিনে ২বার খাবার দিচ্ছি। প্রতিটি মাছের জন্য ৩/৪ দানা করে, অর্থাৎ ৬ টা মাছের ২০/২৫ পিছ।এক/দেড় মাস পর পানি বদলায়ে দিতে হবে, আর পানিতে ২ টা কেমিকাল পানি মাছের উপযোগী করতে ইউস করতে হবে প্রতিবার।

পোস্টে কোন ভুল থাকলে অথবা কোন টিপস থাকলে আশাকরি সিনিয়র একুয়ারিস্টরা সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



