
বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ। মহেশখালী কক্সবাজারের উত্তর- পশ্চিম দিকে বঙ্গোপসাগরে একটি সুন্দর দ্বীপ। জঙ্গলঘেরা পাহাড় এবং উপকূলীয় সৈকত পাশাপাশি কিছু ম্যানগ্রোভ গাছ বেষ্টিত। আপনি সমুদ্রের মাছ ধরার ও জেলেদের জীবনধারা পাবেন। ভাটা আর জোয়ার এ বিপরীত দুই দৃশ্য দেখবেন, যদি যাতায়াত এর মাঝে টাইমিং টা হয়। ম্যানগ্রোভ জঙ্গল দ্বারা বেষ্টিত, আদিনাথ মন্দির এবং পাহাড়ের উপরে আদিনাথ একটি মাজার ও আছে, রাখাইন পল্লী, রাখাইন বিহার, লবণ মাঠ, পান এর বরজ আছে।



কিভাবে যাবেনঃ
কক্সবাজার থেকে আপনি ট্রলার (স্থানীয় মোটরবোট) অথবা স্পিডবোট দ্বারা মহেশখালী পৌঁছতে পারেন। ট্রলার দ্বারা এক ঘন্টা এবং স্পিডবোট মাত্র ২০/২৫ মিনিট সময় লাগে।

মহেশখালী যাওয়ার কক্সবাজারের ঘাট




কোথায় অবস্থান করবেনঃ
এখানে থাকার কোন ভালো সুযোগ-সুবিধা নেই, কিন্তু তেমন একটা সমস্যা হয় না কারন আপনি খাবার হোটেল ও রেস্তোরাঁ প্রচুর পাবেন, প্রাকিতিক ডাব যেন কোন ভাবেই মিস না করেন। আপনি কক্সবাজার থাকতে পারেন, আর যেতে মাত্র ২০ মিনিট সময় লাগে।



রাখাইন পল্লীর হাতে বানানো পোশাক।



মহেশখালী জেটি ঘাট
আদিনাথ মন্দির সবচেয়ে আকর্ষণীয় এবং বিখ্যাত মন্দিরের একটি,রাখাইন বিহার পরের পোস্ট এ আমার তোলা কিছু ছবি দিব।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১