উড়ন্ত বিকেলে অযথা কে যায় হাটে!
সন্ধ্যা হলেই আজ জোৎস্না গলবে মাটিতে।
হাজার গল্পেরা জড় হবে আমাদের ভালবাসার বারান্দায়।
আমরা জোৎস্না ধরে ধরে খাব।
কতযুগেরা হেটে গেছে তার পথে
আমরা দুজন স্থীর কাব্যে দাড়িয়ে
আমাদের প্রেম এখনও জীবন্ত
ঠিক বহুদিন আগের বৃষ্টিঘন দিনের মত।
প্রকৃত ভালবাসা কখনও পঁচে না
পঁচবে না হাজার বছর চলে গেলও
কারন সময় বদলে যায় তার স্রোতের ঠাট্টায়
প্রকৃত ভালবাসা কখনও বদলায় না।
যে ভালবাসতে জানে, তার কাছে জীবনের কষ্ট তুচ্ছ।
ভালবাসার কাছে সব কিছু পরাজিত হয়।
যেমন আমাদের ভালবাসার কাছে পৃথিবীর সব কিছু
পরাজয় মেনে নিয়েছে।
আর জয় হয়েছে আমাদের ভালবাসার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




