আমি আকাশ মানব,
আকাশে আমার উড়ন্ত বাড়ি।
আমি উড়ে বেড়াই সর্বদা,
উড়ে বেড়াই যেদিকে খুশি,
যে দিকে দু চোঁখ যায়।
আমি উড়ে বেড়াই ছায়াপথ নক্ষত্রে।
উড়ে বেড়াই সিমাহীন স্বর্গে।
আমি আকাশ মানব,
আকাশে আমার উড়ন্ত বাড়ি।
আমি ভারহীন।
কোন মহাকর্ষ বল আমায় টেনে নেয় না।
অভিকর্ষজ বল আমাকে স্পর্শ করে না।
আমি হালকা, ঠিক তুলোর মত।
তাইতো আমি উড়তে পারি
ঠিক বেলুনের মত
যেদিকে খুশি!
আমি অদৃশ্য হতে পারি
কোন আলো আমার গায়ে প্রতিফলিত হতে পারেনা।
কোন রংধুন আমাকে ছুতে পারে না
উজ্জল আলো চলে যায় আমার ভেতর দিয়ে
ঠিক স্বচ্ছ কাচের মত।
আমি আকাশ মানব
আকাশে আমার উড়ন্ত বাড়ি।
আমি স্পর্শহীন
কেউ চাইলে আমাকে স্পর্শ করতে পারেনা।
কারন আমি আলোর মত স্পর্শহীন।
ছুটে চলি বস্তু জগতের মায়া ছেড়ে।
আমার আছে হাজার অনুভুতি
আমার আছে আবেগ
তাইতো আমি কখনও কাঁদি আবার কখনও হাসি
আমি মহাকাশ নক্ষত্র ভালবাসি।
আমি আকাশ মানব
আকাশে আমার উড়ন্ত বাড়ি!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




