গায়ে পেঁচিয়ে ছেড়া ময়লা পোশাক
ঘাড়ে ঝুলিয়ে ধুলো মাখা বস্তা
খাবারের সন্ধ্যানে ঘুরে বেড়ায়
শহরের অলিতে গলিতে-
ওরা টোকাই শিশু
ময়লা কুড়ানো ওদের কাজ
ময়লা ওদের খাবার
ওরা ময়লা খেয়ে বাঁচে!
রাত পোহালে ওরা চলে যায় স্কুলে
সেখানে ওরা ময়লা কুড়ানো শেখে
ওদের ঘাড়ে থাকে স্কুলের ব্যাগ
তাতে ময়লা কুড়িয়ে রাখে।
ওরা ময়লা কুড়ায়,
ময়লায় ওদের পেটের ভাত
ময়লা ওদের স্কুলের বই
ময়লা ওদের গায়ের পোশাক
জীবন চলতে ওদের অনেক ময়লা চাই
তাইতো ওরা পড়ে থাকে-
ময়লার স্তুপে আর ডাস্টবিনের পাশে
আর আমাদের সভ্য সমাজ অন্ধ
তাইতো ওদের কেউ দেখেনা।
-ছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




