somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহরে টিকে থাকার বিয়ার গ্রিলস পদ্ধতি...

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো আমি বিয়ার গ্রিলস,
আজ আমি আপনাদের শেখাব কিভাবে প্রতিকুল পরিবেশে টিকে থাকতে হয়।
আজ আমি এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকায়। আপনারা হয়ত জেনে থাকবেন, প্রতিকুল পরিবেশের জন্য ঢাকায় টিকে থাকা খুবই কষ্টকর। এখানে আপনি খাবার জন্য বিশুদ্ধ খাবার ও পানীয় পাবেন না। পাবেন না বসবাসের উপযুক্ত যায়গা। সুতারাং টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রতিকুল পরিবেশের সাথে লড়াই করতে হবে। আজ আমি আপনাদের শেখাব, প্রতিকুল পরিবেশ হওয়া স্বত্বেও কিভাবে এরকম একটা শহরে টিকে থাকবেন। এজন্য আপনাদের আমাকে অনুশরন করতে হবে। আমাকে লক্ষ্য করুন, আমি এমন একটা পরিবেশে এসে নিজেকে কিভাবে খাঁপ খাইয়ে নিচ্ছি।
আজ আমি প্রথম ঢাকায় এসেছি। আমার কাছে সম্বল বলতে কিছুই নেই। তাই প্রথমে আমাকে একটি আশ্রয় খুঁজতে হবে। এখানে অনেক বড় বড় দালানকোঠা আছে যেগুলো ভাড়া দেয়া হয়। কিন্তু আপনারা জানেন, আমার কাছে কোন টাকা পয়সা নেই। সুতারাং আমাকে বিকল্প পথ বেছে নিতে হবে। বিকল্প পথ হিসেবে রাস্তার ফুটপাতই যথেষ্ট। আপনারা হয়ত জানেন, ঢাকা শহরে অনেক মানুষ আছে যাদের থাকার কোন যায়গা নেই। তাই তারা ফুটপাত দখল করে থাকে। আমিও আপাদত তাই করব। কারন এটার বিকল্প আর কিছু আমার ভাবনায় আসছে না। ঢাকার শহরে যারা ফুটপাত দখল করে থাকে, তাদের মাথার উপরে কোন ছাউনি থাকেনা। কিন্তু আমি ছাউনি ছাড়া থাকতে পারব না। কারন রোদ লেগে ডিহাইড্রেশনের ভয় আছে। সুতারাং আমাকে প্রথমে একটা ছাউনির ব্যাবস্থা করতে হবে। ছাউনি হিসেবে আমার গায়ের জ্যাকেটটা ব্যাবহার করা যেতে পারে। আমি থাকার জন্য একটা আশ্রয় তৈরি করে ফেললাম। এবার আমাকে খাবার জোগাড় করতে হবে। আপনারা জানেন, আমার কাছে কোন টাকা পয়সা নেই। তাই আমি খাবার কিনে খেতে পারব না।
সুতারাং আমাকে বিকল্প পথ বেছে নিতে হবে।

তাহলে আসুন আমার সাথে আর আমাকে অনুশরন করুন...

আমি একটি কাঁচা বাজারে এসেছি। এখানে শাকসবজি আর মাছ মাংস কিনতে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন, জায়গাটা বেশ নোংরা আর স্যাঁতসেঁতে। আর এখানে পড়ে আছে অনেক ফেলে দেয়া নোংরা শাকসবজি। আমি এগুলো খাবার হিসেবে ব্যাবহার করব।
প্রথমে শাকসবজি গুলো কুড়িয়ে সংগ্রহ করতে হবে। তারপর সেগুলো ভাল করে ধুয়ে রান্না করতে হবে। কারন, আপনারা জানেন, এসব নোংরা খাবারে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। যা খেলে ডিসেন্ট্রি হতে পারে। তাই রান্না করার আগে শাকসবজিগুলো ভাল করে ধুয়ে নিতে হবে।
তাই ধোয়ার জন্য আমার প্রয়োজন বিশুদ্ধ পানি। আপনারা হয়ত জেনে থাকবেন, ঢাকায় বিশুদ্ধ পানি পাওয়া সহজ নয়। তাই আমি কিছু ড্রেনের পানি সংগ্রহ করে পাতন পদ্ধতিতে বিশুদ্ধ পানির ব্যাবস্থা করব। পানি পাতন করলে তা ১০০% বিশুদ্ধ হয়। এবার আমি শাকসবজিগুলো ধুয়ে ফেলব আর কিছু পানি রেখে দেব খাওয়ার জন্য। আর আমি পানি রাখব ড্রেনে কুড়িয়ে পাওয়া একটি প্লাস্টিকের বোতলে যেটি আমি আগেই জীবাণুমুক্ত করেছি।
এখন আমি রান্নার কাজ শুরু করে দেব। কিন্তু তার জন্য আগুন প্রয়োজন। আমি একটি দোকান থেকে কিছু আগুন ধার করে আনব যা পরে ফেরত না দিলেও চলবে।
আমি কিছু ময়লা আবর্জনা পোড়াব যাতে ভাল আগুন পাওয়া যায়। এবার আমার শবজীগুলো আগুনে ফ্রাই করে খেয়ে নেব। খাওয়া শেষ হলে আমাকে ছুটতে হবে একটা চাকরীর খোঁজে। ঢাকা শহরে ভাল চাকরী পাওয়া যায় না। তাই যা পাওয়া যায় তাই সই। এজন্য আপনাকে অনেকদিন ধরে কঠর সাধনা করতে হবে। শেষ পর্যন্ত একটা গার্মেন্টস এর চাকরী পেলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। চাকরী পাওয়ার পর ফুটপাত ছেড়ে ছোট একটা বাসা ভাড়া করতে পারেন। কিন্তু যদি মনে করেন টাকায় পেরে উঠবেন না, তাহলে একটা মেসে উঠে পড়ুন। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে ফুটপাতেই থাকুন।

আজ আমি আপনাদের শেখালাম কিভাবে ঢাকার শহরে টিকে থাকতে হয়। পরবর্তিতে শেখাব আমাজনের গভীর জংগলে কিংবা আফ্রিকার কোন ভয়ানক জীববৈচিত্রে টিকে থাকার কৌশল। আমার মনে হয় তা এত কঠিন হবে না।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×