আমি শুনেছি, লাল গোলাপ তোমার ভিষন প্রিয়।
তাই পথে পথে লাল গোলাপ খুঁজেছি,
কিন্তু কোথাও একটি লাল গোলাপ পেলাম না! আমি কৃষ্ণচূড়াকে বললাম, আমাকে একটা লাল গোলাপ এনে দিতে। কিন্তু কৃষ্ণচূড়া জানেনা, লাল গোলাপ কোথায় পাওয়া যায়।
তাই সে বলল, তুমি কৃষক হয়ে লাল গোলাপের চাষ কর। দেখবে, একটি লাল গোলাপের গাছ গঁজাবে। আর তাতেই ফুঁটবে লাল গোলাপ।
তাই আমি কৃষক হলাম, আমার জমিনে একটি লাল গোলাপের গাছ গঁজালো। কিন্তু কোন ফুল ফুঁটল না। অনেকদিন অপেক্ষা করলাম, তারপরেও কোন ফুল ফুঁটল না।
কৃষ্ণচূড়া বলল, তোমার গাছে কখনই লাল গোলাপ ফুঁটবে না; যদিনা রক্তের মত লাল তরল দিয়ে গাছের মূল ভেজানো হয়।
আমি গোলাপের কাঁটা দিয়ে আমার হৃদয় ছিদ্র করে রক্ত দিয়ে ভিজিয়ে দিলাম লাল গোলাপের মূল।
তারপর একটি লাল গোলাপ জন্ম নিল।
আমি তোমাকে উপহার দিলাম আমার লাল গোলাপটি।
আর তুমি বললে, এই ফুলে রক্তের গন্ধ কিভাবে এল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


