somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম নিয়ে এলো (?) রামাদান, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে রামাদান প্রতি বছর আমাদেরকে তাক্বওয়ার বার্তা দিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো সেই তাক্বওয়া আমরা কতটুকু অর্জন করতে পারলাম

হাদীসে এসেছেঃ জিবরাঈল আঃ বললেনঃ রামাদান পেয়েও যে ব্যক্তি নিজের অতীতের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারে নাই, সে ধ্বংশ হোক, আল্লাহর রাসূল সাঃ বলেছেন আমীন। (ইবনে খুজাইমাহ, ইবনে হাব্বান, বাইহাক্বী, তাবরানী।)

প্রিয় বন্ধুগণ! রামাদান প্রায় বিদায়ের পথে, কতটুকু পেরেছি নিজের অতীতের কৃতকর্ম ক্ষমা করাতে? পুরো মাসটি তো ঘুম, ইফতার পার্টি, সাহরী পার্টি, ফিল্ম ও ঈদের জন্য কেনা কাটায় পার করছি।

নিজেকে ধ্বংশের ধারপ্রান্ত থেকে বাচাতে পেরেছি কি? বা চেষ্টা কতটুকু করেছি, হিসাব মিলানোর সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকদিন বাকি।

রাসূলুল্লাহ সাঃ রামাদানের শেষ দশ দিনে খুব মেহনত করতেন, যা অন্য সময়ের তুলনায় অনেক অনেক গুণ বেশি। (মুসলিম)

রাসূলুল্লাহ সাঃ রামাদানের শেষ দশ রাতে একেবারেই ঘুমাতেন না এবং পরিবারের সদস্যদের ও জাগ্রত থাকতে আদেশ দিতেন, ইবাদতে অনেক বেশি মেহনত করতেন। (বুখারী ও মুসলিম)

ইমাম নববী রহঃ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, রাসূল সাঃ এই সময়ের রাতে স্ত্রী সহবাস থেকেও বিরত থাকতেন। কারণ তাতেও সময় ব্যয় হয়।

রাসূলুল্লাহ সাঃ আমৃত্যু রামাদানের শেষ দশদিন ইতিকাফ করেছেন। (বুখারী ও মুসলিম)

ইমাম নববী রহঃ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ১০দিন ইতিকাফ সুন্নাত, যদি কেউ এর কম সময়ও ইতেকাফ করেন, তবুও সুন্নাত থেকে খালি নয়, কারণ রাসূল সাঃ এর স্ত্রীগণ ইতিকাফের নিয়্যতে মাঝে মাঝে মাসজিদে অবস্থান করতেন, মাঝে মাঝে নিজের প্রয়োজনে ঘরেও যেতেন, যেহেতু মহিলাদের জরুরত ঘরেই বেশী।

প্রিয় বন্ধগণ, এখও ৮/৯ দিন সময় আছে, যেটুকু সম্ভব হয় ইতেকাফের নিয়্যাতে মসজিদে অবস্থান করে ক্বদর তালাশ করুন। দিনে সময় না ফেলে কমপক্ষে তারাবীহ এর পর থেকে সাহরীর আগ পর্যন্ত সময়টুকু মসজিদে ইবাদাতে ব্যয় করার চেষ্টা করুন। আল্লাহ তায়ালা আমাদের তাওফীক দান করুক। আমীন।

শিরোনাম প্রসঙ্গঃ

আমার শ্রদ্ধেয় হযরতজী মুফতী শহীদুল্লাহ সাহেব ফেনবী. একদিন বয়ানে বলতেছিলেনঃ বাড়ি থেকে মাদরাসায় আসার পথে দোকানের সামনে অনেক মুরুব্বিকে দোকানে বসে থাকতে দেখলাম। সালামের পর বললাম: কেমন আছেন কি করতেছেন?

উনারা বললেনঃ এই তো...... সময় পার করতেছি, হযরত তখন বললেন মাদরাসায় চলেন, ওখানে সময় পার করবো। এরপর মাদরাসায় এনে তাদেরকে কিছু দ্বীনি কথাবার্তা শুনালেন ও ইবাদাতের দিক নির্দেশনা দিলেন।

হযরত আফসোস করে বয়ানে বলতেছেনঃ আহ! রামাদানের মত মোবারাক মাসে আমাদের মুরুব্বুরীরা সময় কাটানোর জন্য দোকানে আড্ডায়রত, অথচ আল্লাহ তায়ালা বলেছেন. "আইয়্যামাম্মা'দূদাহ, নির্দিষ্ট কয়দিন সময় মাত্র"। এ কয়দিন সময়ও আমরা আল্লাহর ইবাদাতে কাটাতে পারি না? ইবাদাতে মাশুগুল থাকলেও সময় পার হবে, বেহুদা কাজ করলেও সময় পার হবে।

আসুন ভাইয়া ও আপুরা, বাকি দিনগুলি আমরা আল্লাহর ইবাদাতে কাটিয়ে দেই। আল্লাহ তায়ালা আমাদের দয়া করুক।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×