somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রের আদম পাচার: সমাজের জন্য হুমকিস্বরুপ সমস্য

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব পাচার যুক্তরাষ্ট্রে এমন এক সমস্যা, যাকে চিহ্নিত করা যায় না, কারণ যারা এর শিকার, তাদের জনসাধারণের সামনে থেকে সরিয়ে ফেলা হয়। যারা এর শিকার হয় তারা অবৈধ এক ধরনের দাসত্ব বৃত্তির শিকার হয়, যা প্রায়শ:ই সোয়েটশপ শ্রমিক (যে সমস্ত শ্রমিক নামমাত্র মজুরিতে কাজ করে, যেমন শিশু বা অভিবাসী শ্রমিক) বা কিংবা যৌন কর্মে নিয়োজিত করা হয়। এই সমস্ত পাচারের শিকার সংখ্যালঘু ব্যক্তিদের সংগঠিত এক অপরাধী দল আমেরিকায় নিয়ে আসে।

স্টপ চাইল্ড ট্রাফিকিং নাউ নামের সংগঠন হিসেব করে দেখিয়েছ সারা বছর প্রায় ২.৫ মিলিয়ন শিশু যৌন বাণিজ্যের উদ্দেশ্য বিক্রি হয়। এদের বেশীর ভাগই মেয়ে। পাচারের শিকার শিশুটির বয়স চার থেকে পাঁচ বছর হতে পারে। এই শিশুদের প্রায়শ:ই তাদের বাসা থেকে অপহরণ করা হয়। এরপর তারা আর কোন দিন তাদের ঘরে ফিরে যেতে পারে না। মানবাধিকার সংস্থা ও আলাদা ব্যক্তি স্থানীয় সম্প্রদায়কে এই বিষয়ে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। এর সাথে তারা আমেরিকায় মানব পাচারের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। যারা এ ধরনের পাচারের শিকার, তাদের এই পাচার কারী চক্রের হাত থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে।

প্রতি বছর আমেরিকায় প্রায় ৮০০,০০০ টি শিশু হারিয়ে যাবার ঘটনা রিপোর্ট করা হয়। এর মধ্যে প্রায় ৩৩ শতাংশ শিশু আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের। গত বছর নিউ ইয়র্কে শিশু হারিয়ে যাওয়ার যে সব রিপোর্ট করা হয়, তাতে দেখা যাচ্ছে, হারিয়ে যাওয়া শিশুর অর্ধেকই কালো এবং এদের মধ্যে শতকরা ৬০ ভাগ মেয়ে শিশু। এদের কেউ সাড়ে সতের বছরের নয়, এদের বেশীর ভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। অন্য শহর যেমন আটলান্টা, ওয়াশিংটন ডিসি, শিকাগো, এবং লস এঞ্জেলসে বিপুল সংখ্যায় আফ্রিকান- আমেরিকান বাস করে। এই সমস্ত এলাকাতেও বড় আকারে নিগ্রো তরুণী অপহরণের শিকার হয় অথবা “পালিয়ে যায়”। কিন্তু এই সমস্ত মেয়েদের ভাগ্যে কি ঘটে? নিশ্চিতভাবে বলা যায় যে তারা বাতাসে মিলিয়ে যায় না।

তারা হারিয়ে যায়, বলা যায় বেশ্যার দালালের পকেটে হারায়। এই সব মেয়েরা পাচারের শিকার হয়ে যায়। তারা যৌন বাণিজ্যের শিকার হয়। তাদের অনেকে রাস্তায় দালালদের খপ্পরে পড়ে এবং রাস্তার পতিতায় পরিণত হতে বাধ্য হয়। অন্যরা নগ্ন নাচের ক্লাবে নাচতে বাধ্য হয় অথবা পর্ণ ছবিতে অভিনয় করতে বাধ্য হয়। অনেকে ক্রেইগলিষ্ট বা ইন্টারনেটে বিনে পয়সায় বিজ্ঞাপন দেওয়ার সাইটে নাম লেখায়, কেউ এসকর্ট এজেন্সি বা সহচরী সরবরাহকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং ইন্টারনেটের কোন এক কোণায় নিজেদের বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়। তারা আসলে মানব পাচারের শিকার, যেমন ভিয়েতনামী মেয়েরা থাইল্যান্ডের পতিতালয়ে বিক্রি হয়ে যায় অথবা যেমন করে গুয়েতেমালার মেয়েরা এল পাসোতে গিয়ে বাস করতে বাধ্য হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×