somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেড়ী কুত্তা কুঁই কুঁই ছাড়া আর কিছুই করতে পারে না!!!

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯ সেপ্টেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, নোবেল কমিটির দীনতার কারণে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার পাননি। তবে তিনি নোবেল পাবেন। কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বে শান্তিময় পরিবেশ উপহার দেয়ার জন্যেই প্রধানমন্ত্রী এ পুরস্কার পাবে।আমাদের দেশে একজন নোবেল পেয়েছেন। যিনি এখন বিবর্ণ।


অক্টোবর ১১, ২০১৫


ড মো আনোয়ার হোসেন :মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মর্মাহত।মাননীয় প্রধানমন্ত্রী, বড়ই অপমানিত বোধ করছি আমরা। গণভবনে সাংবাদিক সম্মেলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আপনার বাক্যবাণ আমাদের শেলের মতো বিদ্ধ করছে। এই অপমান হয়তো আমাদের প্রাপ্যই ছিল। পদে যাওয়া, তা রক্ষা করা কিংবা পদায়িত কাউকে পদ থেকে নামানো-– ইত্যাদি বিষয়ে আমাদের শিক্ষকদের নীতিহীন কর্মকাণ্ড, ক্ষমতাবানদের লেজুড়বৃত্তি এবং নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়া-– এসবের কারণে সমাজে শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ধসও নেমেছে আমাদের ভাবমূর্তিতে। বোধকরি এসবের কারণে এমন অপমানজনক কথা আমাদের শুনতে হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই আপনাকে বিনীতভাবে জানিয়ে রাখি, উপরে বর্ণিত কর্মকাণ্ডে লিপ্ত যে সকল শিক্ষকদের সামনে রেখে আপনি কথাগুলো বলেছেন, তারা সংখ্যায় মুষ্টিমেয়। আপনার সমালোচনায় আত্মশুদ্ধি নয়, আরও নতজানু এবং বশংবদ হবেন তারা। এমন শিক্ষককুল বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে কোনো কাজেই আসবেন না। অপাংক্তেয় আবর্জনা হিসেবেই বিবেচিত হবেন।

এবার একটা গল্প।তবে গল্পের সাথে উপোরোক্ত বক্তব্যের মিল নিতান্তই কাকতাল মাত্র।
আমাদের মহল্লায় বাঘা নামের এক কুকুর ছিলো।আশেপাশের মহল্লায় রাত্রে মোবাইল চুরির প্রকোপ অনেক বেড়ে গেলেও, আমাদের মহল্লায় মোবাইল চোররা ঢুকতো না। কারন বাঘার গর্জনে পুরো এলাকা জেগে যেতো।হঠাত একদিন কেউ শত্রুতা করে বিষ খাইয়ে বাঘাকে মেরে ফেললো। সেদিনই মহল্লার পিচ্চি গুলো প্রায় বাঘার মত আর একটা কুকুর নিয়ে আসলো।সারাদিন সেটাকে খাওয়ানো হলো রাজকীয় খাবার।গোশত তো আছেই,সাথে যেই তার কাছে যায়, তাকে ১/২ টা বিস্কুট দেয়। কিন্তু সেদিন রাতেই ৫টা মোবাইল চুরি হলো।সকালে এসে সবাই দেখে, নতুন কুকুরটা আরামে ঘুমাচ্ছে। রাগে অনেকেই লাথি মারা শুরু করলো। আশচর্যের ব্যাপার,আমাদের আগের বাঘার গর্জনে পুরো মহল্লা কেপে উঠতো,আর এইটা কুঁই কুঁই শব্দ ছাড়া আর কিছুই করে না। তখন মহল্লার বড় ভাই লিটু ভাই,মন্তব্য করলেন এটা নেড়ি কুত্তা, নেড়ী কুত্তা কুঁই কুঁই ছাড়া আর কিছুই করতে পারে না!!!

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×