somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ঘাপটি মেরে থাকা ইন্ডিয়ান এজেন্ট'-বেগম খালেদা জিয়ার জানা ছিল না !

২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে তার চেয়ে বেগম জিয়াকে ভালো অবস্থায় রাখা এবং তাকে স্লো পয়জনিং করে হত্যা করার ষড়যন্ত্র টেনে এনে জেনারেল মইনের সাথে তার গোপন অাঁতাত আড়াল করতে চাইলেও ভারতের ‘আনন্দবাজার পত্রিকা' হাঁটে হাঁড়ি ভেঙ্গে দিয়ে উল্লেখ করেছে যে, জেনারেল মইন তাদের কাছে ‘খালেদা বিরোধী' হিসেবে পরিচিত। কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে প্রদত্ত বক্তৃতায় জেনারেল মইনকে কয়েকজন জুনিয়রকে ডিঙ্গিয়ে সেনাপ্রধান পদে নিযুক্ত করার জন্য কটাক্ষ করে তাকে চারদলীয় জোটের লোক বলে প্রচার করেছেন। কিন্তু জেনারেল মইন যে ঘাপটি মেরে থাকা ইন্ডিয়ান এজেন্ট' সে তথ্য ভারত ও তাদের লোকাল বন্ধুদের জানা থাকলেও বেগম খালেদা জিয়ার জানা ছিল না। জেনারেল মইন তার লেখা ‘‘শান্তির স্বপ্নে- সময়ের স্মৃতিচারণ' বইয়েও উল্লেখ করেছেন যে, তার নিয়োগদানকারী সরকার বা ঐ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনও এ নিয়োগদানের বিনিময়ে ভবিষ্যৎ নির্বাচনে তাদেরকে জয়ী করে আনতে কোন রকম চাপ সৃষ্টি বা শর্তযুক্ত করেনি। তিক্ত সত্য হচ্ছে, তারপরও জেনারেল মইন বিএনপি এবং জিয়া পরিবারের ওপর ঘৃণা ও নিষ্ঠুর আঘাতের পর আঘাত হেনেছেন। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তাদের রাজনৈতিক উত্তরসূরী তারেক রহমানকে ভারত টার্গেট করে সরাসরি আঘাত না হেনে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় নীতিচ্যুত প্রতিহিংসা পরায়ন শীর্ষ অফিসারদের দুর্বৃত্তপনায় মাঠে নামিয়ে দিয়েছিল।
জাতিসংঘ প্রতিনিধি, ইউরোপীয় মিশনের কূটনীতিকবৃন্দ, কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিককে সামনে এগিয়ে দিয়ে ভারত ও যায়নবাদী লবী বাংলাদেশে ক্ষমতার উত্থান-পতনের খেলায় অনুঘটকের ভূমিকা পালন করেছেন। জেনারেল মইনের নেতৃত্বে সেনাবাহিনীকে বিভ্রান্ত ও ব্লাকমেইল করে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এরই কুফল বইছি আমরা।
১৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×