প্রিয় রাজকুমারী,
অনলাইনে এসে যখন দেখি অনেকেই আছে কিন্ত তুমি নেই, তখনই রাজ্যের নিঃসঙ্গতা আমাকে ভর করে। প্রতিদিনের আনন্দের জগতটাকে নিরানন্দ আর বড় পানসে লাগে আমার কাছে। শুধু মন ভাল করার জন্যে সামুর অনুসারিত ব্লগারের কোন পোস্টে হারিয়ে যাই শব্দহীন ভাবে।
তোমাকে বড্ড প্রয়োজন আমার অনলাইনে।
আমি আর পারিনা এভাবে আরব্য রজনী বয়ে বেড়াতে।
বুকের ভেতরটায় অনেক হাহাকার জমা আছে, প্রেম-পিপাসায় ক্লান্ত কলিজাটা ছিড়ে যেতে চায় শুধু তোমার সামান্য স্পর্শের জন্য। তুমি যদি তোমার ঐ মায়াবী হাত দিয়ে আমার মাথা তোমার বুকে টেনে নিয়ে,
আলতো করে আমার চুলে হাত বুলিয়ে ছুঁয়ে দিতে আমার কপাল-
তবে জেনে রেখো তখন টুপ করে প্রশান্তির মৃত্যু মরে যেতেও দ্বিধা নেই আমার।
---------------------------------------------
আমি কিছু লিখা ধারাবাহিক ভাবে লিখতে চেষ্টা করি রাজকুমারী তার মধ্যে অন্যতম। এই রাজকুমারীকে নিয়ে মাসে কিছু একটা না লিখলে মাধার মধ্যে চিনচিন কেমন যেন ব্যাথা করে আমার। আমি জানি আমার লিখা অনেকই সমস্যাই আছে তবুও আমি লিখি। আমার লিখা অনেকেই পড়েনা মন্তব্যও করে না তাতে আমার কিছুই যায় আসেনা, আবার কেউ কেউ পড়ে আমাকে উৎসাহিত করে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি লিখি আমার লিখতে ভাল লাগে আমি লিখবো যতোই সমস্যা থাক। তবে এই লিখাটায় মনে হয় কোন সমস্যা নেই ব্লগার কাল্পনিক_ভালোবাসা পোস্ট করার আগে কারেকশন করে দিয়েছে। এই লোকটার প্রতি আমি দিনে দিনে ঋণী হয়ে যাচ্ছি। ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সাথে আপনাকে মিলাবো না।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



