আরেকটি আবেদন: বাংলাদেশ-পাকিস্তান খেলায় “প্ল্যাকার্ডে” তুলে ধরুন "১৯৭১ সালে গণহত্যায় পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে"।
২১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ১৪ই মার্চ (বাংলাদেশ-ভারত ম্যাচ এর দু'দিন আগে) একটা পোষ্ট দিয়েছিলাম। পোষ্টে একটা আবেদন করেছিলাম। সাড়াও মিলেছিলো বেশ। আবেদনটি ছিলো: বাংলাদেশ-ভারত ম্যাচ যারা মাঠে যেয়ে দেখবেন, তারা যেনো প্ল্যাকার্ড হাতে সীমান্তে বিএসএফ এর নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদ জানান। ক্রিকেটপ্রেমিরা সত্যিই প্রতিবাদ জানিয়েছিলো।
http://blog.bdnews24.com/abusufianIR/75619
ঐতিহাসিক সেই ম্যাচে গৌরবজ্জল জয় ছিনিয়ে আনে সোনার ছেলেরা। তারপর শ্রীলংকা বধ!
২২শে মার্চ ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। আজকে আরেকটা অনুরোধ করবো। প্ল্যাকার্ড হাতে ক্রিকেটপ্রেমিরা জানিয়ে দিন: "১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনীর যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে", "রাজাকার-আলবদরদের যুদ্ধাপরাধ মামলা নিয়ে পাকিস্তানের ষড়যন্ত্র চলবে না"। আরো প্ল্যাকার্ড থাকতে পারে। বাংলায় ও ইংরেজীতে।
নেতারা চুপ চাপ। তাতে কি!! প্রতিবাদ উঠুক সাধারণের মাঝেই!!!
ক্রিকেট উন্মাদনার পাশাপাশি বিশ্বকে জানিয়ে দেয়া হোক বাঙালীর মনের কথা!!!!
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮

তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন