somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবু সুফিয়ান সোহাগ
মানুষ যা জানে এবং দেখে তাতে সে সন্তুষ্ট নয়

কোথায় যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝে মাঝে একান্তে নিরালায় বসে ভাবি, আমরা কি প্রতিনিয়ত উন্নয়নের পথে হাঁটছি নাকি পিছিয়ে যাচ্ছি ।
প্রশ্নটা বোধয় আমার একার নয়। হয়ত আমার মত এরকম অনেকেই ভাবেন। ভাবার যথেষ্ট কারণও আছে।
কেউ কেউ বলবেন আপনি এসব কি বলছেন? আমরাতো দেখছি দিন দিন আমরা উন্নত হচ্ছি।
আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি ,ভাই একটু ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন আসলে কি আমাদের সামগ্রিক উন্নয়ন হয়েছে কিনা।
আপনাকে একটা উদাহরন দেই , যেমন আমাদের বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত আমরা চাল , ডাল , নুন, ............ইত্যাদি বাজার থেকে কিনে আনি।কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে ভেবে দেখিনা যে, আমাদের কষ্টার্জিত টাকার একটা অংশ সরকারী কোষাগারে চলে যায় যা থেকে সরকারী, আধাসরকারী বিভিন্ন আম্লাদের বেতন হয় ।সরকারী মন্ত্রী, এম্পি, প্রধান মন্ত্রী, রাস্ত্রপ্রতির বেতন হয়। রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যায় হয়। তাহলে ভেবে দেখুন আপনার আমার টাকায় দেশ চলে । তাহলেত যৌক্তিক ভাবে বলতে গেলে আমরাই সকল ক্ষমতার মালিক। কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে, জনগণই সকল ক্ষমতার মালিক? আমি জানি আপনিও আমার মত বিশ্বাস করতে পারছেন না। আর কি করেইবা বিশ্বাস করবেন বলুন । যে দেশের সাধারন মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে প্রান দিতে হয়। যে দেশের শিক্ষক সমাজ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাজ পথে নামতে বাধ্য হয়। ঢেলে দিতে হয় তাদের সম্মান , পিপার স্প্রের যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার উপর কুঁকড়ে পরে থাকে ।
হে আমরা ঘরে বসেই সমুদ্রের অপর পার থেকে এবং এক মহাদেশ থেকে আরেক মহাদেশের লোকের সঙ্গে অবলীলায় কথা বলতে পারি। সমুদ্রের উপর এবং জমিনের নিচে আমরা দৌড়ে বেড়াচ্ছি । রেডিওর সাহায্যে সিংহলে বসে লন্ডনের বৃহওম ঘণ্টার আওয়াজ শুনছি । বিদ্যুতের সাহায্যে রান্না বান্না চলছে। রাবারের রাস্তা নির্মিত হচ্ছে। ছবি কথা বলছে, গান গাচ্ছে। বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে চুল কোঁকড়ানো হচ্ছে। কিন্তু এত সব সত্ত্বেও আমাদের দ্বারা এতটুকু হতে পারে না যে, আমরা বড় বড় শহরে এমন কোন মাঠ বানাই যেখানে গরিব মানুষের বাচ্চারা আরামের সাথে নিরাপদে খেলা করতে পারে। এর ফল হয়েছে এই , বছরে দু,হাজার শিশুর জীবন নষ্ট হচ্ছে এবং নব্বই হাজার শিশু আহত হচ্ছে। আমাদের অবস্থা হচ্ছে এরকম , পাখির মত বাতাসে ভর দিয়ে উড়ছি এবং পানিতে মাছের মত সাতার কাটছি , কিন্তু এখনও পর্যন্ত মাটির ওপর মানুষের মত চলতে পারছিনা।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×