somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহান মুক্তিযুদ্ধের আসল চেতনা মহান ৭ই মার্চের ভাষনে নিহিত

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা যুদ্ধ, যার মাধ্যমে এদেশ জালেমদের হাত থেকে মুক্ত হল। এই মুক্তিযুদ্ধের চেতনা কী- তা বের করতে যেন চেতনা-গবেষকদের ঘুম হারাম হয়ে গেছে। চেতনা আবিষ্কারক ও গবেষকদের নিরন্তর গবেষনা চলছে। আর চেতনা-ব্যবসায়ীরা নিত্য নতুন চেতনার ফেরি-ওয়ালা খুজে ফিরছে।

আসলে, এই মুক্তিযুদ্ধের আহবায়ক, বাঙ্গালী জাতির জনক, বংগবন্ধু 'শেখ মুজিবুর রহমান' ছাড়া আর কেঊ উত্তমভাবে এই মুক্তিযুদ্ধের চেতনা বুঝেছিলেন কি না সন্দেহ। আসুন, সেই মুক্তিযুদ্ধের আহবান শুনুন, ৭ই মার্চের ভাষন শুনুন বারবার। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা এখানেই লুকিয়ে আছে।

এই ভাষনটি অনুধাবন করে কিছু মূল শিক্ষা বের হয়ে আসে, যা এই যুদ্ধের এবং স্বাধীনতা-কামী যে কোন জাতির চিরন্তন চেতনা বহন করে-

১। নিজের অধিকার সচেনতা- নিজের অধিকার অনুধাবন করতে শেখ। নিজের অধিকার আদায় করতে শেখ। প্রয়োজনে সংগ্রাম কর। (উল্লেখ্য, নিজের হক্ব ও অধিকার আদায়ে সংগ্রাম নিখাদ ইসলাম সম্মত ব্যাপার।)

২। দেশপ্রেম- নিজের দেশ ও জাতিকে ভালবাস। নিজের জাতির স্বার্থে , দেশের স্বার্থে কাজ কর। দেশ ও জাতি গঠন কর। প্রয়োজনে জান বাজি লাগাও। (উল্লেখ্য, এটাও একটা নিখাদ ইসলাম সম্মত বিষয়।)

৩। জালেমের বিরুদ্ধে সংগ্রাম কর--যে জালেম, জুলুম করে, তাকে ফিরাতে হবে। তাকে প্রতিহত করতে হবে। (এটা যে কোরান-সুন্নাহ সমর্থিত বিষয়, এতে কোন সন্দেহ নেই।)

৪। খোদার উপরে ভরসা- সকল কাজের ফলাফলের জন্য খোদার উপরে ভরসা রাখ। আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। এজন্যই বংগবন্ধু ইনশাল্লাহ সহকারে বলেছিলেন- " এদেশ স্বাধীন করেই ছাড়ব, ইনশাল্লাহ"।

এখন, একজন সৎ, নির্ভীক , খাটি দেশপ্রেমিক ও ধর্মভীরু মানুষই হতে পারে আসল চেতনা বহনকারী। কারন বংগবন্ধু একজন খাটি দেশপ্রেমিক, সৎ ও ধার্মিক নেতা ছিলেন।

অপরদিকে, চাপাবাজ, ধান্ধাবাজ, কথার ব্যাপারী, অসত ও নাস্তিক নেতা ও বুদ্ধিজীবীরা, যারা নিজের স্বার্থের বিনিময়ে দেশের স্বার্থকে জলাঞ্জলী দিতে প্রস্তুত, যারা এ দেশের খেয়ে পড়ে বিদেশে সম্পদের পাহাড় জমাচ্ছেন, ---তারা আর যাই হোক- মুক্তিযুদ্ধের চেতনার ধারনকারী নন।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×