somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন ভালোবাসাই দূর করতে পারে ঘৃণা: জগতে এখনো এমন মানুষ-ও আছে

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রশংসা করেছেন ছেলে হারানো ইমাম ইমদাদুল হক রাশিদীর। তিনি ইমাম রাশিদীর কাজের প্রশংসায় বলেন, এমন ভালোবাসাই দূর করতে পারে ঘৃণা। ছেলের মৃত্যুশোক বুকে নিয়েও শান্তির বার্তা ছড়ানোয় তিনি ইমাম রাশিদীর এমন ভূয়সী প্রশংসা করেন।

গত মঙ্গলবার রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হারিয়ে যায় আসানসোল নুরানি মসজিদের ইমাম ইমদাদুল হক রাশিদীর ছোট ছেলে সিবগাতুল্লাহ রাশিদী। একদিন পর পাওয়া যায় তার মৃতদেহ।

এই ইস্যুকে কেন্দ্র করে যেন কোনো নতুন দাঙ্গার উদ্ভব না হয় সেজন্য ইমাম রাশিদী বলেন, সবার কাছে আমার অনুরোধ, এ ঘটনা যেন নতুন কোনো দ্বন্দ সৃষ্টি না করে। প্রতিহিংসা ও প্রতিশোধ যেন আর একটা প্রাণও না হারায়।

তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এ শহরে যদি আরেকটি মৃত্যুও ঘটায় কেউ তাহলে আমি শহর ছেড়ে চলে যেতে বাধ্য হবো। তোমরা যদি আমাকে ভালোবাস তাহলে আরেকটি হতাহতের ঘটনাও ঘটাবে বলে আমার করজোড় অনুরোধ।

বৃহস্পতিবার ছেলের দাফন শেষে মওলানা ইমদাদুল সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমার ছেলে আর নেই…কিন্তু যদি আপনারা আমাকে ভালোবাসেন তবে শান্ত থাকুন। কারো সমস্যার কারণ হবেন না।”

রাজনৈতিক দলগুলো যখন পরষ্পরকে দোষারোপ করে পরিস্থিতির সুযোগ নিতে ব্যস্ত তখন নিজের ছেলের হত্যার বিচার না চেয়ে বরং সবাইকে শান্ত থাকতে বলেছেন মওলানা ইমদাদুল রশিদি। ‍যিনি গত ৩০ বছর ধরে আসানসোল মসজিদের ইমামতি করছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় মওলানা ইমদাদুলের দশম শ্রেণী পড়ুয়া ছেলে নিখোঁজ হয়। পরদিন রাতে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে জানায় এনডিটিভি।

নিহতের বড় ভাই পুলিশকে বলেছে, রাম নবমীর মিছিল আসতে দেখে সরে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার ভাইকে টেনে নিয়ে যায়।

আসানসোলের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এলএন মিনা ওই কিশোরের মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানালেও এ বিষয়ে আর কোনো তথ্য দেননি।

তিনি বলেন, “তদন্তের আগে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না।”

ইমাম রাশিদীর এসব বক্তব্যের মানবিকতা বিশ্লেষণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এক টুইটে লেখেন,

ওই মওলানাকে প্রশংসিত করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘সাম্প্রদায়িক ঘৃণায় সন্তান হারানোর পরও ইমাম রশিদির বার্তা প্রমাণ করে ভারতে এমন ভালোবাসাই দূর করতে পারে ঘৃণা।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×