somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায় টংগী ট্র্যাজেডির করুন বয়ান

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই খেলোয়ার।শুধু অামরা ফুটবল। প্রশাসনও অাজ অামাদের নিয়ে খেলল..

"বেলা ৯ টা। এতায়াতীরা দলে দলে জড়ো হচ্ছে গেটের কাছে। মাঠে তখনো নিরীহ বয়ান চলছে। গেটের কাছে দাঁড়িয়ে পাহারায় আমরা। পুলিশ বারবার তাগাদা দিয়ে বলছে লাঠি ফেলে পাহাড়ায় আসতে। একপ্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমরা লাঠি সরিয়ে ফেলি।

এদিকে এতায়াতীরা বাইরে উগ্র বয়ান দিচ্ছে। মক্কা বিজয়ের ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা।জিহাদের স্পৃহায় জাগিয়ে তোলা হচ্ছে । প্রচন্ড ব্যাংগাত্মক ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছিল তারা। অথচ আমাদেরকে প্রশাসন ও ভেতর থেকে এতাতীদের প্রতি দুর্বল অথবা তাদেরই কিছু লোক আমাদের সাথে মিশে গিয়ে আমাদেরকে শান্ত নিরীহ থাকার জন্যে বলছিল।

আমরা গেট পাহাড়ায় শক্তি বাড়াতে চাইলাম, কিন্তু পুলিশ মাইকে বলছিল আমরা যেন শান্ত থাকি। ১১ টা বাজলে এতাতীদেরকে উঠিয়ে দেয়া হবে। একথা বলে আমাদেরকে বারবার বিভ্রান্ত করা হচ্ছিল। অপরদিকে এতাতীরা শক্তি সঞ্চয় করছিল আর উত্তেজিত হয়ে স্লোগান দিচ্ছিল।

বেলা ১১ টা বাজতেই তারা বড় বড় ইট নিয়ে শয়ে শয়ে ঢিল ছুড়তে থাকে। আমরা খোলা জায়গায় ঢিল থেকে বাচতে আশেপাশে সড়তে থাকি। যেই গেট ছেড়ে দেই সাথেসাথে গেট টপকে ও ভেংগে এতাতীরা আসতে শুরু করে। যারা গেটের পাশে ছিল, তারা কেও সুস্থভাবে ফিরতে পারে নি। পিটিয়ে রক্তাক্ত করেছে। পিটানোর সময় প্রধান টার্গেট ছিল ছাত্রদের মাথা। এখানে প্রশাসনের ভূমিকা ছিল রহস্যময়। যারা আশ্বাস দিয়ে আমাদেরকে নিরস্ত্র করে রেখেছিল তারা ১১ টা বাজতে এতাতীদের উঠিয়ে দেয়ার বদলে সরে যায়। পুলিশ সরে গেলে এতাতীরা প্রবেশ করতে দুঃসাহসী হয়ে উঠে।

আমার বন্ধু ফোন করল সে টয়লেটে ঢুকে আশ্রয় নিয়েছে। ফোনে ভীত গলায় বলল "বাইরে ছাত্রদের মেরে ফেলছে। টয়লেটের গেটেও বাড়ি দিচ্ছে। যদি বাচতে না পারি লাশ নিয়ে যেও"। একথা শুনে আমার হালত কী হতে পারে ভাষায় ব্যক্ত করতে পারব না। আমি সেদিকে এগিয়ে গেলাম কিছু ছেলেকে নিয়ে। কিন্তু বাটা গেটের কাছে একটু এগুতেই তারা ধেয়ে আসল। তাদের হাতে বিশাল বিশাল লাঠি। বিপরীতে আমাদের কাছে কিছু ইট মাটির ঢিলা।

আশ্চর্যের বিষয় হলো তারা বেছে বেছে শুধু ছাত্রদের মারছে। আর জেনারেলদের মধ্যে যাদের হাতে লাঠি ছিল তাদেরকে মেরেছে। মোহাম্মদপুরের কিছু এতাতি ক্যাডার লীড দিচ্ছিল। তারা দেখিয়ে দিচ্ছিল "এই ছেলে বেশি বাড়াবাড়ি করেছে। এই হুজুরকে মারেন। সাদ সাহেবের বিরুদ্ধে বেশি কথা বলেছে। এটাকে পিটান" এভাবে চিহ্নিত করে করে পিটাচ্ছিল ক্যাডাররা।

মুখে গালাগাল আর তাচ্ছিল্য তো লেগেই ছিল। অকথ্য ভাষায় গালাগাল করছিল আমাদের উস্তাদদেরে, উলামায়ে দেওবন্দকে। চোখের সামনে আহত রক্তাক্ত ছাত্রদেরকে মাটিতে পড়ে থাকতে দেখেছি৷ একপর্যায়ে তারা আমাদেরকে চতুর্দিক থেকে মারতে মারতে মাঠের মাঝে নিয়ে আসে। এরপর আমাদেরকে বলে লাঠি ফেলে দিতে। আমরা লাঠি ফেলে দেই। তখন তারা আমাদেরকে মাঠ ছেড়ে চলে যেতে বলে। আমরা ক্লান্ত রক্তাক্ত দেহ নিয়ে মাঠ থেকে ফিরি। ফেরার পথে রাস্তা জুড়ে ছিল এতাতীরা৷ তাদের মুখে তাচ্ছিল্যের ভাষা লাগামহীন ছিল। কোন ঈমানদারের কথা এমন বেইমান মার্কা হতে পারে না।

তাদেরকে পুরো তান্ডবের সময়টাতে একবারও মনে হয় নাই তারা মুসলিম, তারা তাবলীগ করতেন। মনে হচ্ছিল কোন সন্ত্রাসী কাফের যুদ্ধ করতে এসেছে। অত্যন্ত পরিকল্পিত ছিল তারা। প্রতিটা পয়েন্টে প্লানমাফিক এগুচ্ছিলো। উপর থেকে কমান্ড ছিল সুসংহত ও বুদ্ধিদীপ্ত। বিন্যস্তভাবে সাজানো গোছানো আক্রমণ ছিল তাদের। বাটার গেট থেকে যে ছাত্ররা বের হচ্ছিল, তাদেরকে কান ধরে তওবা করে বের করেছে এই এতাতী জামাত....."

নিস্তব্ধ হয়ে এতক্ষণ বর্ণনাগুলো শুনছিলাম। আমার সামনে বসা, কাছের এক মাদ্রাসার ছাত্র। এপর্যন্ত শুনে চোখের অশ্রু সামলানো কঠিন হয়ে গেল। মাদ্রাসাওয়ালাদের মার খাওয়ার সিলসিলা সে যে বৃটিশদের থেকে সূচনা হয়েছিল.. তা থামে নি। ক্রমশ এর পরিধি বাড়ছে। এমনকি দ্বীনের লেবাস পরা একসময়ের বন্ধুরাও এখন পুরানো শত্রুদের চেয়ে আগ বাড়িয়েছে! এর শেষ কোথায়? জানা নেই! জানা নেই, আদৌ মাদ্রাসাগুলো তাদের খয়েরখাঁ খুজে পাবে কিনা। শাপলা থেকে টংগী ময়দান। ইতিহাস বলে আলেমদের রক্ত কখনো মুনাফেকি করে নি। একটি সুহাসিনী ভোরের প্রতীক্ষায়..

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×