বন্ধ করো এহনি...
২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনাটা ঘটেছে কিছুক্ষন আগে, রাত প্রায় ১১:০০ টা,স্থান আমার এলাকার একটি চা এর দোকান। পাঠকের সুবিধার্থে আজকের তারিখটি উল্লেখ করছি।আজ ২৩-এ জানুয়ারি ২০১১। আমার প্রতিদিনের অভ্যাস (সভ্য সমাজে বদঅভ্যাস বলা যায়) অনুযায়ী রাতের খাবার শেষে চা খেতে বের হলাম।এত রাতে বাড়িতে আমাকে কেও চা বানিয়ে দিবে না।আমি প্রতিদিন চা খেতে যেখানে যাই সেই স্বপণ এর দোকানে গেলাম।আমার আগমন দূর থেকে দেখে স্বপণ চা বানানো শুরু করে দিয়েছে।একটা ব্যাপার বলে রাখা ভালো যে স্ব্পন এর দোকান সমাজের এক শ্রেনির লোকের কাছে বেশ আকর্ষণীয় বিষয় কারন, ঐ দোকানের ডিশ সংযোগ সহ টেলিভিশন এবং ডিভিডি প্লেয়ার আছে। দিনভর সেখানে চিত্ববিনোদনের অনেক কিছুই চলে। তার মাঝে হিন্দি সিনেমা উল্লেখযোগ্য। আজকেও গিয়েই দেখলাম ওখানে হিন্দি সিনেমা খুজে বেরানো হচ্ছে বিভিন্ন চ্যানেল-এ। হঠাৎ একটি প্রতিবাদী কণ্ঠ বেশ জোরে বলে উঠলো – “কি শুরু করলা স্ব্পন ভাই, পরশুদিন না আমরা ঠিক করলাম যে আমরা আর ইন্ডিয়ান গো কিছু দেহুম না, তুমি দেহি এখন হিন্দি ছারতাছো। বন্ধ কর এহনি, বাংলা কিছু দাও”। অতঃপর স্ব্পন বাংলাদেশের একটি চ্যানেল ছেরে দিলো। তখন আমার মনে পরল গতকালকে এসে এখানে আমি কোন ভারতীয় কিছু চলতে দেখিনি।
প্রিয় পাঠক, যেই লোকটি এই প্রতিবাদটা করেছিলো সে মজুর শ্রেনির একজন।আমাদের সমাজে তার মুল্য খুবই নিম্ন।কিন্তু যেই প্রতিবাদ আপনি করতে পারেননি সেটা সে করেছে।সুতরাং নিজের মুল্যমানটা এবার যাচাই করে দেখুন।একজন মজুর হয়ে তার দেশ প্রেম কতখানি আর আপনার কতটুকু???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন