অপ্রাপ্য প্রাপ্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জীবনের শেষ কিছু অবদান হয়তো আমি রেখে যেতে চাইব,
কিন্তু জানি না তার কতটুকু আমি ধারন করেছি।
যদিও আমার সকল প্রাপ্তি গুলোকে বহুবার একত্র করেও নিঃশেষে অবশিষ্টর জন্য কিছুই থাকবে না,
তবে যতটুকু পারি ঠিক ততখানি রেখে যাবো।
কখনই আমার স্বৃতি হিসেবে নয় অথবা নয় প্রায়সচিত্ব,
শুধুই নিজের ইচ্ছাবসে অপ্রাপ্তি গুলোকে একবার চেখে দেখা।
হয়তো তেতো অথবা অম্লস্বাদ, তবে তা সুমিষ্ট হবে না কখনই।
হিসেব করেছি বহুবার-
যোগ অথবা বিয়োগ,
তবে গুনভাগ করার মত এত বড় প্রাপ্তির হিসেব আমার জীবনে নেই।
অস্থিরতা এবং শিথিলতা,এই দুই-এর মাঝে স্থবিরতার পরিমান আমার জীবনে অধিক,
তাই প্রাপ্তি গুলোকে খুজে পেতে বারবার স্থির হয়ে দাড়াতে হয় কিছু সময়।
যদিও কিছু খুজে পাই,
কিন্তু হিশাবের টালি খাতায় সেগুলো হারায় যেন একটি ইচ্ছে ঘুড়ির মত।
ঘৃণা গুলোকে যখন একটি নিরেট পাত্রে রাখি, সেগুলো তখন আমাকে না চেনার ভান করে,
আর অভিমান গুলো আলাদা হয়ে আমার কানের পাশে এসে ফিস ফিস করে বলে-
“আমরা কখনই ঐ পাত্রে যাবো না,চিরকাল তমার মাঝেই থাকবো",
তবে ভালবাসার কাছে আমি নিছক একটি উপহাসের পাত্র।
আমার সেই পরিচিত ক্লান্তি গুলোর মাঝে একটি সময় হাঁসির রোল পরে যায়,
তাচ্ছিল্লের ভাষায় হেঁসে আমায় বলে-“কি হে,পারলে কি আমাদের ছেরে যেতে”?
আসক্তি গুলো বড়ই বেয়াড়া,এমনকি বেহায়া বল্লেও ভুল হবে না,
বারংবার ছুরে ফেলে দেয়া সত্যেও সিধীয়ে রয় আমার ইচ্ছে গুলোর সাথে।
আঘাত গুলো আমার সবচাইতে ক্ষিপ্র,
অতীতে বহুবার এগুলোর গতি আমার হৃদস্পন্দনকেও হার মানিয়েছে;
এরা যতটুকু না আঘাত করে, ধ্বংস করে তার বহুগুণ।
হতাশা আমায় কোনদিন ভুলবে না, বড্ড আপন আমার জীবনে,
তবে এরা আমার সার্থকতা গুলোকে বড়ই হিংসে করে।
আনন্দ যখন আসে, ঠিক মনে হয় পোস্ট অফিসের পিয়ন যেন চিঠি বিলি করতে এসেছে,
এই এলো; তো পরক্ষনেই বিদায় নিয়ে গেলো,
শুধু মাঝে মাঝে যদি আপ্যায়ন করি তবে কিছুখন রয়, ঐ পিয়নের চা খাওয়া পর্যন্ত।
দুঃখ নামক জিনিষটাকে আমি প্রায়শই নিজের ছায়া বলে ভুল করি,
আঁধারে আমি আমার ছায়া দেখতে পাই না,কিন্তু দুঃখ কখনই সেই ভুল করে না।
জীবনের এই ছড়ানো ছিটানো খন্ড গুলোকে আজ আবারো হিসাবের ছকে বাধার চেষ্টা করছি,
জীবনের একটি প্রয়াস-আমি আমার শেষ অবদান টুকু রেখে যেতে চাই;
আমি উপলব্ধি করছি, হয়তো খুব গভীরেই উপলব্ধি করি-
জীবনটা আমার অনেক ছোট, ক্রমেই যেন ছোট আসছে একটি অদৃষ্ট মুঠোর ভেতরে।
এখানেই আমার শেষ অবদান টুকু রইল- যেথায় আমার জীবনের সকল অপ্রাপ্তি।
মাহমুদ বেগ(আমিত)
২৩ জুন ২০১২
রাত ১২:১৬
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।