somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ বায়েজীদ
স্বপ্ন বুনি দিবশিনি

মানবতা ও একজন লিটন

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতিবার রাত ১১টার সময় বাড়ির সামনের রাস্তায় একটি মেয়েকে অপহরণ করার সময় লিটনের চোখে পড়ে। কোন কিছু না জেনেও শুধু বিবেকের তাড়নায় মেয়েটিকে বাচাতে এগিযে আসে লিটন। সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তি করে মাইক্রোবাস থেকে মেয়েটিকে নামাতে গেলে তার পেটে গুলি করে সন্ত্রাসীরা। লিটন পরে যায় রাস্তায়। মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
দুই সন্তানের জনক লিটন ক'দিন পরেই সৌদি যাবে চাকরি নিযে। টিকেট কনফার্ম হতে দেরি হওয়ায় মাঝখানের সময়টায় দাড়োয়ানের চাকরি নেন উত্তরার ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৬ নম্বার বাড়িতে। ঐ বাড়ির একজন বাসিন্দা জানান- 'গুলিতে আহত হওয়ার পর লিটনকে উত্তরার বাংলাদেশ মেডিকেল ও সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। কিন্তু পুলিশ কেস তাই সেই দুটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয় নি(খিয়াল কৈরা)। এরপর তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

উত্তরা থেকে ঢাকা মেডিকেলের দুরত্ব অনেক। একজন গুলিবিদ্ধ মূমুর্ষ রুগীকে এতপথ পাড়ি দিয়ে সেখানে নেয়ার পরিণতি এমন হতেই পারে। অথচ উত্তরা থেকে ঢাকা মেডিকেলের রাস্তার পাশে কমপক্ষে আর পঞ্চাশটি হাসপাতাল/ক্লিনিক পাওয়া যাবে। সেখানে সেবার মানসিকতা(!) নিয়ে ডাক্তার হওয়া অনেকে নিশ্চয়ই আছেন। কিন্তু একজন লিটনের প্রতি কোন দায় তাদের নেই। থাকলেও আইনের ভয় অথবা দোহাই দিয়ে তারা এড়িয়ে যাচ্ছেন।

মেয়েটি ক্যাম্ব্রিয়ান কলেজের ছাত্রী ফাতেমা। তাকে উদ্ধার করা হয়েছে। তবে নিঃস্বার্থ ভাবে পরোপকারে এগিয়ে আসা একজন লিটন নিজেকে উদ্ধার করার সমস্ত পথ বন্ধ করে দিয়ে চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে। কিশোর দুটি সন্তানের মুখ দেখার লোভ ছেড়ে, আর আমাদের মানবিক সভ্যতার মুখে একরাশ থুথু ছিটিয়ে নিশ্চয়ই।

ভালো থেকো লিটন......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×