ভোরবেলা।
আপনি প্রস্তুত বাংলাদেশে শতাব্দীর একমাত্র এবং দীর্ঘস্থায়ী গ্রহণ দেখার জন্য।
সাথে আপনার আরো অনেকেই।
ঘুম হতে উঠেছেন।
একটি ঝকঝকে মেঘমুক্ত দিনের প্রত্যাশা।
ছাদে উঠেই আপনার মুখ অন্ধকার।
আকাশও অন্ধকার, থমথমে মেঘে ঢাকা।
কিংবা অবস্থা আরো খারাপ।
তুমুল বৃষ্টি নেমেছে।
বৃষ্টি আপনার প্রিয় হলেও এই মূহুর্তে নয়।
গতকাল আর আজকের আবহাওয়া অবশ্য এই সংকেত দেয় না। দিনগুলি আসলেই পরিস্কার। সূয্যিমামাকে দেখা যায় আকাশে, আলো ছড়াচ্ছেন।
তবে যদি হঠাৎ প্রকৃতি বিরূপ হন তাহলে আর কি করা। কিছুই কি তখন দেখা যাবে না? যাবে। ঢাকা হতে সূর্যগ্রহণের ৯৭ ভাগ দেখা যাবে। পঞ্চগড়ে পূর্ণগ্রাস। এসময় যে অন্ধকার হবে তা সূর্য মেঘে ঢাকা থাকলেও অন্যান্য দিনের সাধারণ মেঘে ঢাকা সূর্যের চাইতে অবশ্যই ভিন্নতর হবে।
আমরা হতাশ না হই।
নিরাপদে গ্রহণ দেখতে পিনহোল ক্যামেরা বানান। এই পোস্টটি দেখুন।এইখানে
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


