somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-সিগারেট কি আপনাকে ধুমপান থেকে মুক্তি দিতে পারে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ই-সিগারেট কি আপনাকে ধুমপান ত্যাগ করতে সাহায্য করতে পারে? যদি পারে কিভাবে অথবা কেন? ধুমপান ছেড়ে ই-সিগারেট ব্যাবহার করে আপনি আরো ক্ষতিকর কিছু বেছে নিচ্ছেন নাতো? এটা ব্যাবহার করলে খরচ কেমন পড়বে? আপনাদের এজাতীয় কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমার এ লেখা। যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে লেখার পরিমান অনেক বড় হয়ে যাবে, তাই লেখাটি কয়েক পর্বে প্রকাশ করার চেষ্টা করবো।

আপনি যদি একজন ধুমপায়ী হয়ে থাকেন, অথবা আপনার নিকটজন কেউ ধুমপায়ী হয়ে থাকেন, তবে এ লেখাটি আপনাদের কিছুটা হলেও অনুপ্রাণিত করতে পারবে বলে আমার ধারণা।

যেকোন ধুমপায়ী মাত্রই সিগারেট ছাড়তে চায়, অন্তত আমার ১৮ বছরের ধুমপায়ী জীবনে যে কজন ধুমপায়ীকে দেখেছি, তাতে এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। শুধুমাত্র ইচ্ছাশক্তি দিয়েই ধুমপান ত্যাগ করা সম্ভব। আমি একাধিক ব্যাক্তিকে দেখেছি, যারা এটা করে দেখিয়েছে। তবে এজাতীয় লোকের সংখ্যা কম, খুবই কম। আবার যারা এভাবে ধুমপান ছেড়ে দেন, তাদের অনেকেই কিছুদিন পরে আবার ধুমপান শুরু করেন। বিশ্বব্যাপী বর্ত মানে এন্টি টোবাকো আন্দোলনের যেভাবে বিস্তার ঘটছে, তাতে করে অধিকাংশ লোকই এখন ধুমপান ছাড়ার ব্যাপারে সচেতন। কিন্তু জোর করে ধুমপান ছাড়া কি সম্ভব? এর উত্তর হল - সম্ভবত ন। কারন হল নিকোটিন। এটি একটি আসক্তি উৎপাদনকারী উপাদান, যেটি ধুমপায়ীর মস্তিষ্ককে প্ররোচিত করে ধুমপানের জন্য। তাই ধুমপায়ীদের ধুমপান ছাড়ানোর জন্য গবেষকরা কিছু পদ্ধতি আবিষ্কার করেছেন, যার অধিকাংশের মূলে আছে ধুমপায়ীকে নিকোটিন সরবরাহ করা, তবে ধুমপানের মাধ্যমে নয়।

আমাদের মাঝে অনেকেই জানিনা যে, ধুমপানের কারনে যে পরিমান ক্ষতি হয়, তার পেছনে নিকোটিনের অবদান অতি সামান্য, বলতে গেলে নেই বললেই চলে। আসলে মূল ক্ষতিটা হয় তামাক পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া এবং বিভিন্ন রাসায়নিক পদার্থে র কারনে। মূলত এরাই ক্যানসারের কারন। অন্যদিকে ধুমপায়ীরা তামাক ব্যাবহার করে শুধুমাত্র নিকোটিন গ্রহনের তাড়না থেকেই। ফলে, যদি এমন কোন উপায় বের করা যায়, যার মাধ্যমে ধুমপায়ীরা নিকোটিন পাবে ঠিকই, কিন্তু ধোঁয়া বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক থেকে থাকবে সম্পূর্ন মুক্ত, তবে তার মাধ্যমে ধুমপায়ীদের ক্ষতির পরিমান উল্লেখযোগ্য পরিমানে কমিয়ে ফেলা সম্ভব।

প্রথমেই বলে রাখা ভাল, ধুমপান থেকে মুক্তির জন্য ডাক্তাররা যে সকল পদ্ধতির কথা প্রেসক্রিপশনে লিখে থাকেন, তার মধ্যে ই-সিগারেট এখনো উল্লেখযোগ্য স্থান করে নিতে পারেনি। কি কারণে এটা হয়নি সেটা বলার আগে আপনাদেরকে বলতে চাই যে, অন্যান্য যে যে সকল পদ্ধতির কথা ডাক্তাররা বলে থাকেন, তার একটিও ১০০% কাজ করেনা। তার চেয়েও বড় কথা এগুলো ব্যবহার করা সহজ নয় এবং এদের পেছনে খরচও কম নয়।

অন্যদিকে ই-সিগারেট ব্যবহার করে আমাদের দেশে এবং দেশের বাইরে অসংখ্য লোক বর্তমানে ধুমপান থেকে ১০০% মুক্ত। কিভাবে এটা সম্ভব? এর পেছনে আছে কিছু শারিরীক, মানসিক, এবং রাসায়নিক কারণ। আমার লেখার আগামী পর্বে এটা নিয়ে আরো লিখবো।

(আমি কোন বিঞ্জানী নই, আমার কোন গবেষণাও নেই, এখানে যে লেখাগুলো লিখছি এগুলো বিভিন্ন ইংরেজি ব্লগ/আর্টি কেল থেকে নেয়া। যদি লেখাটি পড়ে এটি শেয়ার করতে চান বা অন্য কোথাও প্রকাশ করতে চান, তবে অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও যদি কোন প্রশ্ন থাকে, তাহলেও জানাবেন।)

(Previously posted in http://www.facebook.com/vapebd)
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×