somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামাযের সময়

২৯ শে মে, ২০২১ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী করৗম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : প্রত্যেক নামাযেরই একটা প্রথম সময় রয়েছে এবং একটা শেষ সময় রয়েছে। তার বিবরণ এই যে-
ক.জোহরের নামাযের প্রথম সময় শুরু হয় তখন, যখন সূর্য মধ্য আকাশ হতে পশ্চিমের দিকে ঢলে পড়ে। তার শেষে সময় আসরের নামাযের শুরু হওয়ার পূর্ব পর্যন্ত থাকে।
খ.আসরের নামাযের সময় শুরু হয় তার সময় সূচিত হওয়ার সঙ্গে সঙ্গেই। আর তার শেষ সময় তখন, যখন সূর্যরশ্মি হরিৎ বর্ণ ধারণ করে।
গ.মাগরিব নামাযের সময় শুরু হয় যখন সূর্যাস্ত ঘটে। আর তার শেষ সময় তখন পর্যন্ত থাকে, যখন সূর্যাস্তকালীন রক্তিম লালিমা নিঃশেষে মুছে যায়।
ঘ.এশার নামাযের প্রথম সময় থাকে, যখন সুর্যাস্ত কালীন রক্তিম আভা নিঃশেষ হয়ে যায় এবং তার শেষ সময় দীর্ঘায়িত হয় অর্ধেক রাত পর্যন্ত।
ঙ.আর ফযরের নামাযের প্রথম সময় শুরু হয় প্রথম উষার উদয় লগ্নে তার শেষ সময় সূর্যোদয় পর্যন্ত থাকে।(জামে আত-তিরমিযী)
২.হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন,এক ব্যক্তি নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করল। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি দু’দিন আমাদের সঙ্গে নামায পড়বে। প্রথম দিন মধ্যাহ্নের সূর্য কিছুটা পশ্চিমে হেলে যাওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যোহরের আযান দিলেন অতঃপর ইকামত দিলেন। এরপর সূর্য সাদা থাকা অবস্থায়ই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আসরের আযান দিলেন এবং ইকামত দিলেন। এরপর সূর্যাস্তের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মাগরিব এবং পশ্চিমাকাশের আলোক-আভা অস্তমিত হওয়ার পর এশার নামাযের আযান দিলেন এবং ইকামত দিয়ে নামায পড়ালেন।
দ্বিতীয় দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যোহরের আযানে বিলম্ব করলেন। রৌদ্রের তাপ অনেকটা ঠান্ডা হওয়ার পর যোহরের নামায আদায় করা হল। এরপর আসরের নামাযও বিলম্বিত করা হল এবং সূর্য কিছুটা উচ্চতায় থাকা অবস্থায় নামায আদায় করা হল। এরপর মাগরিব পশ্চিমাকাশের আলোক-আভা অস্তমিত হওয়ার কিছু আগে আদায় করা হল এবং এশা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্বিত করা হল। ফজরের নামায চারদিক ভালোভাবে ফর্সা হওয়ার পর আদায় করা হল। এরপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নকারীকে ডাকলেন। সাহাবী উপস্থিত হলে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,এই দুই সময়ের মধ্যেই তোমাদের নামাযের সময় নির্ধারিত। (সহীহ মুসলিম)
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২১ সকাল ১০:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×