পেশাগত দায়িত্ব পালনের জন্য তথ্য সংগ্রহ করতে যাওয়া ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মমিন ও ক্যামেরাম্যান মোহসিন মুকুলকে বেধড়ক পেটান সাংসদ গোলাম মাওলা। মারধরের পর আহত মোহসিন মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শনিবার দুপুর পৌনে একটার দিকে রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটে এ ঘটনা
ন্যাম ভবনে সাংসদদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে কারা থাকেন, তা নিয়ে ‘তালাশ’ একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছে। দেখা গেছে, ন্যাম ভবনের ২ নম্বর ফ্ল্যাটে সাংসদ গোলাম মাওলার জন্য বরাদ্দ করা বাসায় তাঁর গাড়িচালক সপরিবারে বাস করছেন। এ বিষয়ে গত বুধবার (১৭ জুলাই) গোলাম মাওলার বক্তব্য জানতে তোপখানা রোডে মেহেরবা প্লাজার দশম তলায় তাঁর কার্যালয়ে যানসাংবাদিক ইমতিয়াজ।এ সময় কার্যালয় থেকে বের হয়ে আসেন সাংসদ গোলাম মাওলা। এসেই তিন সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘এখানে কেন?’ উত্তরে সাংবাদিকেরা জানান, ‘বসে আছি।’ সাংসদ পাল্টা প্রশ্ন করেন, ‘কেন?’ সাংবাদিকেরা আবার বলেন, ‘কেন, বসে থাকা যাবে না?’ এ সময় সাংসদ বলেন, ‘এটা একটা প্রাইভেট অফিস।’ বলতে বলতেই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। শুরু করেন লাথি, কিল, ঘুষি ও এলোপাতাড়ি মারধর। একপর্যায়ে সাংসদ গোলাম মাওলার সঙ্গে যোগ দেন তাঁর সহযোগীরাও। ভেঙে ফেলা হয় সাংবাদিকদের ক্যামেরা।( সূত্র: প্রথম আলো।২১/০৭/১৩ অনলাইন)
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




