somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোহরাওয়ার্দী হাসপাতালে ডাক্তার নিজেই যখন দালাল,

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্র:
Click This Link

শ্রমজীবী মো. আলী (৬০) পাঁচ মাস আগে হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। তখন থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন। উপশমের আশায় নোয়াখালীর চাটখিল থেকে চিকিত্সা নিতে এসেছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। বহির্বিভাগে টিকেট কাটার পর তাকে পাঠানো হয় দু’নম্বর ব্লকের মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মো. রফিউদ্দিন আহমেদের (বাবুল) কাছে, যিনি হাসপাতালে দালাল বাবুল নামে পরিচিত। রোগের উপসর্গ শোনার পর কিছু ওষুধ লিখে দিয়ে ডা. বাবুল রোগীকে এক্স-রে এবং রক্ত পরীক্ষাগুলো মোহাম্মদপুরের ঢাকা ল্যাব থেকে করিয়ে আনতে বলেন। রোগী হাসপাতালের পরীক্ষা করানোর কথা বললে ডা. বাবুল বলেন, এখানে টেস্ট ভালো হয় না। ঢাকা ল্যাবে যান। গত রোববার এই প্রতিবেদককে কথাগুলো বলছিলেন টেস্ট করিয়ে নিয়ে আসা রোগী মো. আলী। পরিচয় গোপন রেখে ডা. বাবুলের কাছে চিকিত্সা নিতে আসা এই প্রতিবেদককেও পড়তে হয় একই অবস্থায়। এ সময় তার টেবিলে ঢাকা ল্যাবের পোস্টার ছড়ানো ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক ডাক্তার ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাক্তার বাবুল নিজেকে স্বাচিপের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তার এই অনিয়মের কথা অনেকেই জানেন। কিন্তু ভয়ে কেউ কথা বলেন না। তিনি তার কাছে আসা প্রায় সব রোগীকেই ঢাকা ল্যাবে পাঠান। ঢাকা ল্যাব ডা. বাবুলকে রোগীদের পরীক্ষা থেকে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দিয়ে থাকেন। আর এজন্য তিনি সুকৌশলে টিকেট কাউন্টারের সঙ্গে আঁতাত করে প্রতিদিনই অন্যান্য ডাক্তারের তুলনায় বেশি রোগী দেখেন। এ কারণে হাসপাতালে তিনি দালাল বাবুল নামে পরিচিত।
মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ১/২০ নম্বর বাড়িতে ঢাকা ল্যাবে গিয়ে দেখা যায়, এখানে আসা অধিকাংশ রোগীর হাতেই ছিল সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগের স্লিপ। এটি অত্যন্ত নিম্নমানের এবং অপরিচ্ছন্ন একটি ডায়াগনস্টিক সেন্টার।
এ বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান বলেন, এই হাসপাতালেই সব রোগেরই পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্রপাতি আছে। যদি কোনো ডাক্তার তার ব্যক্তিগত লাভের আশায় বাইরে পাঠায় এটা অনৈতিক। যদি তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মোবাইল ফোনে ডা. বাবুলের কাছে জানতে চাইলে সব মিথ্যা বলে ফোন রেখে দেন।
- See more at: Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×