somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্যানটাসিঃ ভুলে যাওয়া একটি অসাধারণ ঘটনা

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞান ক্লাসে স্যার বলছিলেন দেখ পরমাণুর মধ্যেও ফাঁকা স্থান রয়েছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, ঠিক যেমন সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরছে। পরমাণু তো অতি ক্ষুদ্র, তাকে নিয়ে চিন্তা করা সহজ না। আমি তোমাদেরকে সৌর জগতের কথা বললাম যেন সহজে চিন্তা করতে পার। ততক্ষণে একজন মনে মনে ক্লাস ছেড়ে প্লুটো অভিমুখে যাত্রা শুরু করেছে। প্রচণ্ড বেগে ছাড়িয়ে যাচ্ছে চেনা পরিচিত সৌর জগত। চোখের সামনে সৌর জগত ছোট হতে হতে বিন্দু, তারপর মিলিয়ে গল। গ্যালাক্সিটা ধীরে ধীরে ছোট হয়ে আসতে লাগল। সিফিয়াস, সিগনাস, ওরিঅন, গ্রেট বিয়ার সব মিলে মিশে আবারো বিন্দুর মত হতে লাগল। এতক্ষণে মিল্কিওয়ে ছাড়িয়ে আরো দূরে। মিল্কি ওয়ে’কে কেমন যে দেখাচ্ছে। এই আকৃতিটা কোথায় যেন দেখেছি এর আগেও। কোথায়? ... হ্যাঁ, মাইক্রোস্কোপের নিচে। তাই তো এটা একটা প্রাণীকোষের মত লাগছে না? বিষয়টা এখনো স্পষ্ট নয়। আরো এগিয়ে দেখা যাক। আরো গতি নিয়ে আরো এগোতে ছায়াপথগুলো মিলিয়ে আসতে আসতে অবিকল একটা চোখের মত দেখাচ্ছে। নাহ, আরো এগোতে হবে। যতই এগোনো, ততই ফেলে আসা মহাবিশ্বের অংশটা একটা পরিচিত রূপ ধারণ করছে। কয়েক বছর চলার পর সে মহাবিশ্বের শেষ প্রান্ত ছাড়িয়ে আরো আরো দূরে এসে পড়ে। তারপর বিস্ময়ের সাথে ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখে এক অতি পরিচিত অবয়ব ! সেই অগুণতি জ্যোতিষ্কে গড়া শরীর থেকে কি অপূর্ব জ্যোতি ছড়িয়ে পড়ছে !

আরো এগোনো যেত। কিন্তু ঘড়ির অ্যালার্ম বাদ সাধল। স্কুলের জন্য চট জলদি রেডি হয়ে নিতে নিতে আজগুবি কিছু চিন্তা হঠাৎ হঠাৎ কুইক ফ্ল্যাশ দিয়ে যাচ্ছে। মাইক্রোস্কোপ, কালপুরুষ, হাইপার ডাইভ...

প্রথম ক্লাস বিজ্ঞানের। স্যার বলতে লাগলেন দেখ পরমাণুর মধ্যেও ফাঁকা স্থান রয়েছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, ঠিক যেমন সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরছে।... কোথায় যেন আগেও শোনা না কথাগুলো?

[২০০২ এর ৯ সেপ্টেম্বর লিখেছিলাম। আজ ডায়েরি থেকে ডিজিটাল পাতায় লেখার সময় আংশিক এডিট করে লেখা।]
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×