somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাস বাংলাদেশ, কিন্তু

০৯ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবাস বাংলাদেশ। কিন্তু দুঃখিত। কিছু বিষয় না বলে পারছি না। প্রথমত, ইলিয়াসের শেষ মুহূর্তের নির্বুদ্ধিতা। তিনি উইনিং রানটা পূর্ণ করলেন না। অথচ বলটা বাউন্ডারি ক্রস করল কিনা সেটাও তিনি নিশ্চিত করে বুঝেন নি। এই ইম্যাচুর আচরণ পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে কি বিশ্বের সামনে হাস্যষ্পদ করে তোলে তুলল না ? তিনি একজন জাতীয় দলের খেলোয়াড় এবং তিনি যখন ক্রিজে, তখন এক অর্থে পুরো জাতিকেই বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করছেন। তার এই দায়িত্বহীন আচরণ আমাকে অবাক করল। যে বলটিতে এই ঘটনাটা ঘটল, সেটা তো ম্যাচের শেষ বলও হতে পারত। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তার উইনিং রানটির জন্য আর কোন বল পেত না।

দ্বিতীয়ত, সোহাগের কথা না বলে পারছি না। হ্যাঁ, আজকের ম্যাচে তার অবদানকে কোনভাবেই খাট করে দেখার দুঃসাহস আমার নেই। কিন্তু যে বিষয়টি খেয়াল করার মত তা হল তিনি শেষ মুহূর্তে টেম্পেরামেন্ট রাখতে পারলেন না। এটি কিন্তু ক্রিকেটার তথা খেলোয়াড়সুলভ ডিগনিটির অভাবের বহিপ্রকাশ। বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ এর খেলোয়াড়দের সাথে তুলনামূলক একটি দৃষ্টিকোণ থেকে দেখলে সহজে ধরা পড়ে। ওয়েস্ট ইন্ডিজ তাদের নিশ্চিত পরিণতি বুঝতে পেরেও শেষ বলটি পর্যন্ত লড়াই করেছে। এটিই হওয়া উচিত। এটিই প্রকৃত খেলোয়াড়ি মানসিকতা। অর্থাৎ খেলার পরিণতি যত নিশ্চিতই হোক, খেলোয়াড়কে ঠিক খেলোয়াড়ের মতই খেলতে হবে। কিন্তু সোহাগ কি তা করতে পারলেন ? তিনি তো দর্শকের উত্তেজনা নিজের মধ্যে অনুভব করে একটা ভুল শটে ফেরত গেলেন। তার কি ভাবা উচিত ছিল না, যত নগন্য রানেরই প্রয়োজন হোক, তার পরে আর কোন ব্যাটসম্যান নেই ? তার পরে আর তিনটি উইকেট ছিল। ক্রিকেট ইতিহাসে কি হ্যাট্রিক বলে কোন জিনিস নেই ?

সবচেয়ে কষ্ট পেলাম যখন আমাদের ক্রিকেট দলটা মাঠে ক্যারিবিয়ানদের উপস্থিতিতে ঠিক সেইসব অঙ্গভঙ্গি করতে লাগল যা ক্যারিবিয়ানরা টি-২০ জেতার পরে করেছিল। টি-২০ চ্যাম্পিয়ান হওয়ার পর গেইল সহ ওরা ঠিক যেভাবে নিজেদের জয়টা সেলিব্রেট করেছিল আজ মাঠে আমাদের ছেলেরাও ঠিক এমনভাবেই উল্লাস করছিল। এটা তো আমাদের নিজের সাংস্কৃতিক উত্তরাধিকার নয়। তাহলে কি এই আচরণকে ক্যারিবিয়ানদের উদ্দেশ্যে ব্যাঙ্গ বলে ধরে নেওয়ার সুযোগ তৈরি হয় না ? বিশ্বের কোটি কোটি মানুষ দেখল ক্যারিবিয়ানরা বাংলাদেশে সিরিজ খেলতে এসে হারার পর কিছুদিন আগে তাদেরই দেখানো অঙ্গভঙ্গি তাদের সামনে প্রদর্শিত হচ্ছে; তাও বাংলাদেশের ক্রিকেটারদের দ্বারা। এটা কি আমাদের সম্পর্কে বাইরে খুব উঁচু ধারণা তৈরি করবে ?

খেলা একটি গ্রুপ বিহেভিয়র। আমাদের ছেলেদের খেলার কলাকৌশল শেখার পাশাপাশি বিহেভিয়রাল প্যাটার্নের ডিসেন্সও শিখতে হবে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×