somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোছনা রাতের গল্প

১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোছনা রাতের গল্প

হেমন্তের এক তারাভরা রাতে সুজয় চোখ মেলে চাইল। কোন দিক ধরে এসেছিলাম ? নাহ, কোন দিকচিহ্ন নেই। থাকতে নেই। মরু কি কখনো পদচিহ্ন এঁকে রাখে ? নক্ষত্রের আলোয় দূর দিগন্তে অস্পষ্ট একটা আভা। এখানে সুজয়ের একটা বাড়ি ছিল। দেখতে ঠিক যেন একটা মিনার। বাড়িটাকে পেঁচিয়ে সাপের মত সিঁড়ি উঠে গেছে। বাড়ির পাশে একটা খেজুর গাছ। জানালা দিয়ে তাকালে একটা কুয়াশার রাত। উপরে নীল জোছনা। নিচে কাছাকাছি দূরত্বের প্রগাঢ়তা। অবশ্য এমন উতলা জোছনায় কাছে-দূরে, সরল-গরল কোনটাই স্পষ্ট বোঝা যায় না। সেই রাতটা আচমকাই একটা পাহাড়ের গায়ে ভীড়েছিল। রাত বেড়েছে। রাতের কাছে বেড়েছে ঘুমের দেনা। এমন ধূসর রাত যে আমার অনেক দিনের চেনা। সুজয় হাঁটছিল বন-পাহাড়ের আড়ালে আড়ালে। পাতার ফাঁকে বড় এক রূপার থালা। কালি পড়া। পাতাগুলো ঝির ঝির বাতাসে নড়ে উঠে রূপার থালার কলঙ্ক মুছতে চায়। সেই স্পর্শে চাঁদের ধুলি কুয়াশা হয়ে ঝরতে থাকে ধূসর পাহাড়ের বুক জুড়ে। সেই কুয়াশা চোখ ভিজিয়ে দেয়। ভেজা চোখে সব ভেজা দেখায়। ভেজা রাত, ভেজা ঘাস, ভেজা নক্ষত্রের কাছাকাছি সুজয়। দূর পৃথিবীর গন্ধে ভাসে উদাস তেপান্তর। উদাস চোখে বাড়িটাকে খুঁজছে সুজয়। দিগন্তের কাছে একটা অস্পষ্ট আভা।

বাড়িটার পাশে একটা গাছ ছিল। গাছটা নির্বাক চোখে তাকিয়ে থাকত। গাছটা জোছনায় ভিজত। গাছটা অবাক চোখে তাকিয়ে থাকত। ধোঁয়ায় ধোঁয়ায় আকাশ গেল ছেয়ে। আঁধার এল আঁধার এল আলোর রেখা বেয়ে। জোছনার নীল আলোয় মন কেমন করত গাছটার। বাড়িটার গল্প পাহাড়টা শুনেছিল। অনেক মানুষ। অনেক মুখ। অনেক চোখ। এক জোড়া চোখ। একটা চশমা। রিমলেস ফ্রেম। নাহ, বাড়িটার দেখা নেই। বাড়িটার পাশে গাছটার পাশে সুজয় একবার এক জনকে খুব মেরেছিল। আশ্চর্য ! মারতে মারতে তার বয়স কমে যাচ্ছিল। সুজয় দেখল সে একটা লোককে না, মারছে একটা... নাহ, ... উঁহুঁ একটা শিশুকে ! একটা শিশুকে মেরে ফেলেছিল সুজয়। গাছটার মন খারাপ হয়ে যায়।

দিগন্তের কাছে অস্পষ্ট রেখা। বাড়িটার দেখা নেই। একি ! চাঁদ ! তুই কখন উঠলি বল তো ? এই মরুর বুকে একার সুখে কেমন আছিস বল তো ? যায় না মোছা খুব সহজে কলঙ্ক তার নাম। কিনে নিলাম তারেই দিয়ে হাজার রাতের দাম। সোনালী সোনালী গন্ধ। রূপালী আলোর রাত। সুজয়ের একটা বাড়ি ছিল। “এখানে এই ঘাসে হৃদয় ঢেকে নিয়ে ঘুচাব দ্বন্দের জয়ের ক্লান্তি। বলোনা কথা পাখি আস্তে ঝরো ফুল। ঘুমের রাত আসে শান্তি শান্তি।”
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×