somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-৩

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Broken




এই পর্বে আমি আমার নিজের সবচেয়ে প্রিয় ছবিটির গল্প বলব। লিওনার্দো দ্যা ভিণ্চির কাছে মোনালিসা যেমন, আমি তার তুলনা্য় কিছুই নই তবে আমার এই Broken (ভেঙে পড়া মানুষ) ছবিটিই আমার মোনালিসা, এতে কারো আপত্তি থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসেনা :)

এটা আঁকার পর মেডিকেল এ যখন নিয়ে যাই আমার ৩ জন প্রফেসর ৩ ধরনের ব্যাখ্যা প্রদান করেন।

মেডিসিন এর প্রফেসর: "আমার ধারনা এই মানুষটির carcinoma (cancer) হয়েছে, তাই সে এভাবে ভেঙ্গে পড়েছে। বৃদ্ধ মানুষ অসুখে ভুগে মাথার চুল সব পড়ে গিয়েছে। তবে মানুষটি আরোও একটু শুকনা পাতলা হওয়া উচি্ৎ ছিল। After all, he is a patient of cancer."

:D আমি কেবলার মত হেসে বললাম, "জ্বি স্যার, ঠিক বলেছেন"

এরপর গেলাম psychiatry (মনোরোগ) এর প্রফেসর এর কাছে। তিনি বললেন: "এটা তো পরিষ্কার Depression (বিষন্নতা) এর কেস, সাথে কিছুটা suicidal tendency ও থাকতে পারে। আমাকে একটা এমন এঁকে দিওতো, চেম্বারে টাঙিয়ে রাখব। কিন্তু তার আগে বল, তুমি এমন ছবি আঁকলে কেন? তুমি ঠিক আছ তো?"

এবারো আমি আমার বিলাই মার্কা হাসি দিয়ে বললাম, "জ্বি স্যার আমি খুবই ভাল আছি।" বলে কোনমতে দৌড়! ডাক্তার হয়ে নিজের হাসপাতালে পাগলদের ওয়ার্ডে ভর্তি হবার কোন সখ আমার নেই। :P

এরপর গেলাম সার্জারীর প্রফেসরের কাছে, তিনি বললেন, "এর নিষ্চয়ই generalized lymphoma (সারা শরীরে ছোট ছোট টিউমার হয় এরকম একটি রোগ) হয়েছিল সেগুলো ফেটে গিয়ে এভাবে বেচারা কষ্ট পাছ্ছে। এর ইমেডিয়েট অপারেশন দরকার!!"

আমি আর এবার তেমন কিছু না বলে শুধু একটু হেসে বের হয়ে এলাম।

ডাক্তারদের কমন রুমে ফিরার পর সবাই জানতে চাইল কে কি বলল, বললাম সব, সবাই খুব প্রশংসা করেছিল। একজন বলল, "তুমি যে সারা মেডিকেল এ একটা ন্যাংটা ব্যাটার ছবি নিয়ে ঘুরলা তোমাকে কে্উ কিছু বললনা?? আসলেই তুমি পার"।
এটা বলার পর আমারও খেয়াল হল, আরে তাইতো!! :-/
আসলেইত স্যারেরা তো বটেই, রোগীরাও খেয়াল করেনি যে এটা একটা নগ্নচিত্র। :P
যাক গে, সবমিলিয়ে বেশ মজাই হয়েছিল :) :) :)

ডাক্তাররা বোধহয় একটা পর্যায়ে মানুষের কষ্ট চোখে দেখলেও উপলব্ধি করতে পারেনা। হয়তবা আমিও একসময় এমন হয়ে যাব, হয়ত হবনা। তবে আমি এমন হতে চাইনা, এটুক জানি। দেখা যাক সামনে কি হয়।

অনেক ধন্যবাদ আমার এই ছবিটি দেখার আর এর গল্পটুকু পড়ার জন্যে :)
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×