আমি গত কয়েকদিন যাবৎ ছবি আঁকতে পারছিনা।
কিছুদিন আগে "৭১ জেনোসাইড" এর একটি পোস্ট এখানে একজন ব্লগার (নাম মনে করতে না পারার কারনে অত্যন্ত লজ্জিত) দিয়েছিলেন যেখানে মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ কিছু সাদাকালো ফটো আমি দেখেছি। উনি বলেছিলেন উনি এগুলো গুগলে পেয়েছেন। ওনার পোস্ট পড়ে আমার কান্না পেয়েছিল খুব। এরপর আমি নিজে গুগলে এই বিষয়ে ছবি খুজতে গিয়ে যেসব ছবি পাই তা দেখে কান্না থামাতে পারিনি। এবং সমস্যার শুরু এরপর থেকে, আমি অন্য কোন ছবি আঁকার কথা ভাবতে পারছিনা। আমার মাথায় তেলাপোকার মত "৭১ গনহত্যা" ঘুরেই যাচ্ছে।
আমি ঐ সময়কার ঘটনাগুলি নিয়ে ছবি আঁকতে চাই।
ঐ সময় সাধারন, নিরীহ মানুষগুলো যে অমানবিক যন্ত্রনার মধ্যে দিয়ে গিয়েছে তা আঁকতে চাই। অলরেডী সাদাকালো ছবি আছে আমি জানি। তবে আমার মাথায় আর কোন কিছু কাজ করছে না। আমি জানি এটা অনেক পুরোনো একটি বিষয়, সমসাময়িক বিষয় মোটেও হয়ত নয়, তবে আমাদের এই দেশ ও দেশের স্বাধীনতা অর্জন করার জন্যে কতটা কষ্ট এদেশের মানুষের পেতে হয়েছে তার একটা স্বচ্ছ ধারনা আমার মনে হয় আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্মের নেই। কিন্তু এটা থাকা অত্যন্ত জরুরী বলে আমি মনে করি। শুধু আমার না, আমাদের সবারই।
আমি শুধু তাদের এটুক দেখাতে চাই যে আমাদের মাতৃভুমি কতটা যন্ত্রনার মধ্য দিয়ে গিয়েছে এদেশের স্বাধীনতা কে জন্ম দিবার জন্য। আমার কোন যোগ্যতা নেই এত বড় একটা ব্যাপার নিয়ে আঁকার হয়ত, তাও আমি একবার চেষ্টা করে দেখতে চাই। কারন এই কষ্ট, এই যন্ত্রনা আমার দেশের মানুষের, আমার মাতৃভূমির স্বাধীনতার সাক্ষর বহন করবে।
এখন আমার দরকার আপনাদের মতামত, আপনাদের মতামত যাই হোক, হ্যা বা না বা আমাকে পঁচা ডিম ছোঁড়া আপনারা করতে পারেন। তবে যেই মতামতই দিন এটা আমার জন্য অনেক গুরুত্ব বহন করবে দয়া করে এটা মনে রাখবেন।
আপনার মতামত হতে পারে: হ্যা অথবা না।
আমার পোস্টটি পড়ার জন্য এবং আপনার মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
ডা: নাজিয়া হক অনি
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





