আগের দিনে গ্রামে মহিলাদের দেখতাম ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘুরতে। মাথায় ঘোমটা টানা থাকত তবে শাড়ির নিচে কিছু নেই যার কারনে সবই দেখা যেত। তাদের হয়ত টাকাপয়সা ছিলনা বা হয়ত অন্য কোন কারন হবে। আমি তখন অনেক ছোট ৩ কি ৪ বছর বয়স। এরা আসত আমার দাদু বাড়িতে কাজের জন্য আর আমি এদের দেখতাম আর ভাবতাম এই অনর্থক ঘোমটা টানার কারন কি যেখানে তাদের বুক পুরোটাই দেখা যাচ্ছে। কাউকে জিজ্ঞেস করেও সঠিক উত্তর পাইনি।
এখন অনেক মেয়ে দেখি হিজাব পরে। খুবই ভাল কথা, আল্লাহর নির্দেশ মেনে নিজেকে ঢেকে রাখা অবশ্যই ভাল একটা কাজ। কিন্তু সেটা অন্য কোন উদ্দেশ্যে হওয়া উচিৎ না। নামাজ পড়া যেমন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, হিজাবও তেমনি, যেহেতু মেয়েদের পর্দা করা ফরজ। তবে হিজাব করার পাশাপাশি যদি দেখি আঁটসাঁট জামা ও বুকের উপর কোন কাপড় নেই, আমার মনে আবারো সেই প্রশ্নটিই জেগে ওঠে, এই অনর্থক ঢঙ এর মানে কি??
কেউ নগ্ন হয়ে রাস্তায় হাটুক বা কেউ আপাদমস্তক ঢেকে হাটুক কোনটাতেই সমস্যা নেই। আমার সমস্যা অহেতুক কাজ কর্ম যেমন মাথায় কাপড় দিয়ে বুক খুলে রাখার মত ব্যাপার নিয়ে, লেগিংস এর মত অন্তর্বাস কে পোশাক বা পায়জামা হিসাবে পরার মত ব্যাপার নিয়ে, আর ত্যানা স্টাইলে ওড়না পরা নিয়ে। আপনি চাইলে নগ্ন হয়ে হাঁটতে পারেন, কথা দিচ্ছি কোন প্রতিবাদ করব না, আপনার দেহ, আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা করতে পারেন। তবে হাস্যকর কাজ করলে আমি সেটা নিয়ে হাসবই। এটা আমার স্বাধীনতা।
আমি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি তার উন্মাদনায় নয়। স্বাধীনতা আর "উস্কানিপ্রদানকারক উন্মাদনা" এক জিনিস নয়।
তবে আর কোন কিছুতে না হোক আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু এই এক দিক দিয়ে এই শ্রেণীয় মেয়েরা ঠিকই ধরে রেখেছে!! কি বলেন!
-ডাঃ নাজিয়া হক অনি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


