somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম ভালবাসা

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাচ্ছে জীবন যাচ্ছেতাই
এর মাঝেই সুখ খুজে পাই।
উড়ছি আমি বাঁধন হারা, মুক্তপাখি
নেই পিছুটান, নেই কোন ভান
নেই কোন সংশয়।
জীবন মানে এক যুদ্ধক্ষেত্র
দূরছাই!!,
ওসব কথা মুণ্ডু হারা পণ্ডিতেরা কয়!!

আর আমি কোন পণ্ডিত না। আমি আপনার মত এক সাধারন সাধাসিধে মানুষ। গল্প শোনাতে এসেছি। দিনের পর দিন সবাই যেখানে জীবন যুদ্ধে ক্লান্ত বিপর্যস্ত সেখানে আমার গল্পরুপি প্রলাপ বা প্রলাপরুপি গল্প হয়ত আপনাদের আরেকটু বিরক্ত করবে। আর বিরক্তের বদলে আনন্দ দিলে ওটুকই আমার সার্থকতা।

মেয়েরা নাকি মনে মনে সবসময় এক রাজপুত্রের স্বপ্ন দেখে। বর্তমানে এই কথা কতটুকু চলে তা আপনারাই ভাল জানেন তবে আমার জীবনে কোন রাজপুত্রের স্বপ্ন কোনদিন ছিলনা। আমার রাজত্বে চিরকাল আমিই ছিলাম সর্বেসর্বা। এটার আরেকটা কারন হতে পারে। হয়ত স্বপ্ন দেখার বয়সের আগেই আমি প্রেমে পরেছিলাম। তখন আমার বয়স ৫ বছর। খেলার সাথীর প্রেমে পড়ে হাবুডুবু খেতে লাগলাম। রোজ বিকেলে ওর সাথে নিচে খেলতে নামতাম। ঘুড়ি ওড়াতাম। ফেরিওয়ালা কটকটি বেচতে আসলে কিনে খেতাম। পাশের বাসার কিছু ছেলেমেয়ে আমাকে সবসময় মুটকি বলে ক্ষ্যাপাত কিন্তু ও ওদের সাথে আমার হয়ে লড়তে যেত। ও ছিল আমার বন্ধু, আমার সাথী, আমার প্রথম ভালবাসা।

এভাবেই দিন চলছিল। মাস পেড়িয়ে বছর গেল, মনে মনে ওকে ভালবাসি ভালবাসি বললেও মুখে বলতে পারিনি। একবার অনেক সাহস সঞ্চয় করে বলেছিলাম "তোমাকে একটা কথা বলব।" ব্যাস ঐ পর্যন্তই। কি কথা ও অনেকবার জানতে চাইলেও আমি আর বলতে পারিনি। ও, আমি আর আমার ছোটবোন মিলে রান্নাবাটি খেলতাম। সেখানে ওর সবসময় খেলার মধ্যে প্ল্যান থাকত ৩ ভাই বোনের সংসার, আর এদিকে আমার মাথায় ঘুরত বউ, জামাই আর বাচ্চার (আমার ছোট বোন কে বাচ্চা বানাতাম) সংসার। কিন্তু লজ্জাবতী আমি সেই কথা আর মুখ ফুটে বলতে পারতাম না। কি হাস্যকর করুন এক অবস্থা ভাবুন।

একবার আমি মাথার সব চুল ফেলে দিলাম, মানে মাথা বেল করা যাকে বলে। ও রীতিমত একটা ছড়া আমার সামনে পড়লেই বলত- "টাক্কু বেলে চার আনা, চাবি মারলে ঘুরে না।" এ কি বিপদ!! প্রতিবার এই ছড়া ও বলে আর আমি হাউমাউ করে কাঁদি। এই বিপদ থেকে উদ্ধার পেতে ওকে নাবিস্কো লজেন্সের এক প্যাকেটের ৩০ টা ক্যান্ডির ২৫টাই দিয়ে দিয়েছিলাম। তারপর থেমেছিল।

একবার একটা ভুল বুঝাবুঝি হল। ঐ যে কিছু দুষ্ট ছেলে ছিল পাশের বাসায় ওরা কিছু খারাপ কথা বলেছিল যেগুলো ও আমাকে জানিয়ে দেয় আর আমি বোকার মত সেই কথা আমার মা কে বলে দেই। এবং বড়রা যা করে তাই হল। ওর মায়ের কাছে নালিশ গেল এবং যথারীতি মায়ের কাছে ধোলাই খেল। পরদিন ওর সাথে খেলতে যাব বলে ওর বাসায় যখন গেলাম ও বলল আমার কারনে ও মার খেয়েছে ওর মায়ের কাছে, আমার সাথে আর খেলবে না, কথাও বলবে না। আমি চুপচাপ বুকে কষ্ট নিয়ে বাসায় চলে এলাম। এরপরে আমিও আর খেলতে নামতাম না। একদিন শুনলাম ওরা এই বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছে। কোথায় গেছে কেউ বলতে পারল না, আর বললেও ক্লাস টু তে পরা আমার মত একটা মেয়ে কীই বা করতে পারত।

প্রথম প্রেমের গল্প এটুকেই শেষ। তবে অনেক খুঁজেছি ওকে। অনেক বছর পর এই ৫ বছর আগে ওকে ফেসবুকে খুজে পাই। অসম্ভব সুন্দর একটা ছেলে। ঠিক যেমন ওকে ভাবতাম ছোটবেলায় ও ঠিক তেমন করেই বড় হয়েছে। আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং পরা শেষ করে মাস্টার্স করছে, সুন্দরী এক প্রেমিকাও আছে। দেখে ভালই লাগল। ওর সাথে পুরনো দিনের কথাও বলেছিলাম এক দুই দিন, সেই কটকটি, বিকেলের লুকোচুরি, রান্নাবাটি, গল্প পড়ে ওকে শোনানো সবকিছু। ও অবাক হয়েছিল আমার এত বছর পরেও এত ভাল করে সব মনে আছে দেখে। কিন্তু তৃতীয় দিন দেখি আমাকে ব্লক করে ফেলছে। আমার ছোটবোন বলল এটা ওর প্রেমিকার কাজ, মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। ভয় পাবারই কথা। ১৫ বছর পড়ে ছোটবেলার মুটকি বান্ধবী যদি এখন সুন্দরী এক তরুণী হয়ে তার প্রেমিকের সাথে নিজে থেকে কথা বলে, একটু বিপদের আশংকা আছে বৈকি। তবে আমার মনে আসলে কোন বাজে চিন্তা ছিল না। ওকে আবার দেখতে পেয়েই আমি খুশি ছিলাম। কিন্তু ওর প্রেমিকা তো আর তা জানত না। যাকগে কি আর করা!!

সবশেষে এটাই বলব ও যেখানেই থাকুক, ভাল থাকুক। সেই যে আমার কারনে ওর মার খাওয়া, ঐ কথা ভাবলে এখনো খারাপ লাগে আমার।

ভালবাসা আসলে খুব সুন্দর একটা জিনিস। আমার প্রথম প্রেম ও ভালবাসা আমাকে সবসময় সেই বিশ্বাসই যুগিয়েছে যার কারনে পরবর্তীতে অনেক মানুষের প্রতারনাও আমাকে ঘৃণা করতে শেখাতে পারেনি।
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×