somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সারাদিন পরা যায়"- তাই কি? স্যানিটারি ন্যাপকিনের ক্ষতিকর প্রভাব

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদেশের মেয়েরা অনেক ব্যাপারে অতি আধুনিক হলেও তাদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে এখনও অনেক উদাসিন। নিজের স্বাস্থ্য বিষয়ক অনেক ব্যাপারেই তাদের যেমন সঠিক পরিষ্কার কোন ধারনা নেই তেমন কিছু ব্যাপারে সম্পূর্ণ বিপরীত ধারনা নিয়ে তারা বসবাস করে। প্রতিমাসে ঋতুস্রাবে আমাদের দেশের মেয়েরা স্যানিটারি ন্যাপকিন অথবা কাপড়ের ন্যাপকিন ব্যবহার করে থাকে। আগে শুধু কাপড়ের ন্যাপকিন বা তুলার প্যাড ব্যবহৃত হত কিন্তু এখন রংচঙে বিজ্ঞাপনের সুবাদে "ড্রাই উইভ" অথবা শুকনো ন্যাপকিনের ব্যাবহার অনেক বেড়েছে। বিজ্ঞাপনে বলা হয় "এখন আমার কোন দুশ্চিন্তাই নেই, সারাদিন একদম ফ্রি!!" লোভনীয় এসব বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মেয়েরা প্যাড বা ন্যাপকিন ব্যাবহার করে এবং সেটা ২৪ ঘণ্টা বা আরও বেশি সময়ও পরে থাকে। ফলাফল কয়েক মাস পর অনাকাঙ্খিত মেয়েলি রোগে আক্রান্ত হয় যার কারন তারা খুঁজে পায়না। এ সম্পর্কে সুস্পষ্ট কোন ধারনা না থাকায় নিজের অজান্তেই তারা নিজের ক্ষতি করে চলে। সেই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু তথ্য প্রদান করা হল।


স্যানিটারি ন্যাপকিনঃ

প্রথমত যেকোন স্যানিটারি ন্যাপকিন বা প্যাড কোনভাবেই ৩ বা ৪ ঘণ্টার বেশি পরা উচিৎ নয়।

ঋতুস্রাবের শুরুর ২ বা ৩ দিন অতিরিক্ত রক্তস্রাব নিঃসরণ হয়। এসময় অনেকে ৬ বা ৭ ঘণ্টা পর পর প্যাড পরিবর্তন করে। কিন্তু ৪র্থ বা ৫ম দিন থেকে স্রাব কমে আসায় একই ন্যাপকিন ২৪ ঘণ্টা বা আরও বেশি সময় ধরে অনেকে পরে থাকে। একারনে তাদের যে সমস্যা হতে পারে তা হলঃ যোনিপথে চুলকানি, প্রদাহ, অ্যালার্জি, ডায়াপার র‍্যাশ হতে শুরু করে জরায়ুমুখের ক্যান্সারও হতে পারে।

ঋতুস্রাবের প্রথম ৩ দিন ২ঘন্টা পরপর প্যাড পরীক্ষা করে দেখা উচিৎ। যদি প্যাড শুকনো না থাকে অর্থাৎ উপরের অংশে রক্ত ভেসে আসতে দেখা যায় তবে সাথে সাথে প্যাড পরিবর্তন করা উচিৎ এবং কোনভাবেই ৪ ঘণ্টার বেশি একটি প্যাড পরা উচিৎ নয়, "সারাদিন পরে থাকা" তো অসম্ভব ব্যাপার।

ঋতুস্রাবের ৩য় দিন হতে যেসব ন্যাপকিনে দ্রুত রক্ত টেনে নেয় এবং উপরের অংশ শুকনো রাখে অর্থাৎ "ড্রাই উইভ" ন্যাপকিন সেগুলো পরা একদম বাদ দিতে হবে। ঋতুস্রাবের শেষের দিকে অল্প রক্তপাত হয় এবং একারনে সেই রক্ত দ্রুত শুকিয়ে সেখানে জীবানুর আক্রমণ হয় যা যোনিপথের সংস্পর্শে এসে চুলকানি, ফোঁড়া, ইনফেকশন ইত্যাদি সৃষ্টি করে।

আপনারা হয়ত জানেন না ড্রাই উইভ প্যাড বা ন্যপাকিনে প্যাড শুকনো রাখার জন্য ব্যবহৃত হয় "সেলুলোজ জেল" নামের একটি উপাদান যা জরায়ুমুখের ক্যান্সারের জন্য দায়ী। এবং এর প্রকোপ গত কয়েক বছরে বিকট আকার ধারন করার পিছনে অন্যতম একটি কারন হচ্ছে স্যানিটারি প্যাডের দীর্ঘ সময় ধরে ব্যাবহার। পূর্বে এই সেলুলোজ জেলের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হলেও আমাদের মিডিয়ার কারনে এবং তাদের ব্যবসার সুবিধার্থে সাধারণ মানুষের কাছে এসব বিষয় গোপন করে রাখা হয়। এমনকি আপনারা খেয়াল করলেই দেখবেন এটি কী উপাদান দ্বারা তৈরি তা কিন্তু এর প্যাকেটের কোথাও উল্লেখ করা থাকেনা। এ ব্যাপারে কোন সঠিক দিক নির্দেশনা বা নীতিমালাও এই উপমহাদেশে নেই বলে খুব সহজেই মানুষ এদের বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হচ্ছে এবং নিজের ক্ষতি করছে। কাজেই নিজ দায়িত্বে সতর্ক হোন।



কাপড়ের ন্যাপকিনঃ


অনেকে একই কাপড় বারবার ধুয়ে ব্যাবহার করে। সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

কাপড়ের ন্যাপকিন অবশ্যই একবার ব্যাবহারের পর গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে সরাসরি সূর্যের আলোতে শুকাতে হবে।

সূর্যের আলো এখানে বেশ ভাল জীবানুনাশক হিসাবে কাজ করে।

ঘরের কোনায় শুকাতে দিলে কোন লাভ নেই।

অবশ্যই নির্দিষ্ট সময় পরপর প্যাড পরিবর্তন করতে হবে।


ট্যাম্পনঃ

এখনও আমাদের দেশে এর ব্যাবহার তেমন বাড়েনি তবে এর প্রভাব স্যানিটারি প্যাডের চাইতেও এটি অধিক ক্ষতিকারক কারন এটি সরাসরি যোনিপথের অভ্যন্তরে অবস্থান করে ফলে ইনফেকশন হবার সম্ভাবনাও কয়েক শতাংশ বেশি।

ট্যাম্পন তৈরির সময় "ডাইঅক্সিন" ও "রেয়ন" নামক দুটি উপাদান ব্যাবহার হয় যা দেহের রোগপ্রতিরোধ ক্ষমতার উপর এবং একই সাথে প্রজননতন্ত্রের সরাসরি ক্ষতিসাধন করে।
এর কারনে "টক্সিক শক সিনড্রোম"ও হতে পারে যার উপসর্গ হল হঠাৎ জ্বর (১০২ ডিগ্রি ফারেনহাইটের উপর), বমি আসা, রক্তচাপ নেমে যাওয়া, ঝিমুনি ভাব, র‍্যাশ ওঠা, চোখ লাল হয়ে যাওয়া।
এমন কোন উপসর্গ দেখা মাত্র নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন
।

সবশেষে বলতে চাই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। ভ্রান্ত ধারনায় বিভ্রান্ত হবেন না। নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিচিত সকলকে এ ব্যাপারে সচেতন করে তুলুন।



-ধন্যবাদান্তে,
ডাঃ নাজিয়া হক অনি

(ছেলে মেয়ে নির্বিশেষে এব্যাপারে সচেতনতা গড়ে তুলুন, তবে কোন অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন না।)
২৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×