২ জুলাই অংশগ্রহন করেছিলাম সোশ্যাল বিজনেস ইয়ুথ নেটওয়ার্ক (এসবিওয়াইএন) আয়োজিত `সামাজিক ব্যবসা যুব সম্মেলন ২০১৪` । রাজধানীর গলফ গার্ডেনে মনোরম পরিবেসে এমন একটি অনুস্টানে অংশগ্রহন করার সুযোগ দেয়ার জন্য “এসবিওয়াইএন” কে ধন্যবাদ।
এই সম্মেলন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস। তার আলোচনার কিচু নোট।
“এক ব্যক্তি সমগ্র বিশ্বের পরিবর্তন করতে পারেন. সুতরাং, তোমরা সময়ের জন্য অপেক্ষা করবে না. তোমাদের সময় ইতিমধ্যে চলে এসেছে”
“নিজেকে একজন সাধারণ ব্যক্তি মনে করবে না, তুমি একজন সাধারণ ব্যক্তি পাশাপাশি একটি খুব বিরল উপহার”
“সৃজনশীল মেধা শক্তিতে আমাদের আছে বিশাল সম্ভাবনা। এই সৃজনশীল মেধা শক্তিই আমাদের ভবিষ্যৎ রচনা করবে। সামাজিক ব্যবসাকে ‘বুদ্ধির খেলা’ হিসেবে অভিহিত করে ড. মুহম্মদ ইউনূস বলেন, ‘যাদের বুদ্ধিমত্তা আছে, তারাই এখানে সাফল্য আনতে পারবে। এর জন্য খুব ভালো ছাত্র হতে হবে এমন নয়।
বিশ্বে কোটি কোটি তরুণ কর্মহীন ও বেকার। কোটি কোটি মানুষ গরিব। এই বেকারত্ব বা গরিবির জন্য তারা দায়ী নয়। দায়ী বিদ্যমান পদ্ধতি। সুতরাং, তরুণদের এই পদ্ধতিকে চ্যালেঞ্জ করতে হবে। পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে।
“অর্থ উপার্জন সুখ, কিন্তু অন্যান্য মানুষের খুশি তৈরী করা হল মহা সুখ”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


