রোজার প্রথম দিনই ৬ জুন একটি পোস্ট করেছিলাম।
রোজার প্রথম দিনই দুই হাজার টাকা লস দিতে হলো। তার মধ্যে এক হাজার টাকা পরিশোধ করেছিলাম,বাকি এক হাজার বস এখনও চাইনি,আর আমিও দিতে সক্ষম হয়নি। কিন্তু আজ (২০ জুন) আবারও লসের খাতায় নাম লেখাতে হলো।
একটা ডেক্সটপের মাদারবোর্ড লাগানোর কথা ছিলো। বস রেখে চলে গেছে যে আর আসার কথা নেই। তাই মনের ইচ্ছা মাফিক আমি লাগানো শুরু করলাম। এর আগে আর কখনও লাগানো হয়নি। যার কারণে মনে একটু ভয় নিয়ে হলেও লাগিয়ে ফেল্লাম। আমার লাগানো শেষ হওয়ার পরও বস আসেনি।
আমার লাগানো সঠিক হলো কিনা,দেখানোর কেউ ছিলোনা।
এরপর আর একটা কম্পিউটার দেখলাম,তারপর মাদারবোর্ডের সাথে বইও মিলিয়ে দেখলাম। সব কিছুই দেখলাম ঠিক হয়েছে। তাই মনে মনে একটা খুশির বার্তা বয়তে লাগলো।
বস আসলো বিকাল ৩টা। বের হয়েছিলো সকাল ১১টায়।
যাক বসও দেখে খুব খুশি হলো। আর আমার অসাধ্য কজের জন্যে একটা ধন্যবাদও পেলাম।
কম্পিউটার ওপেনও হলো,কিন্তু কিছুক্ষণ পর উইন্ডোজ দেওয়ার সময়, নো সিঙ্গেল আসলো।
এরপর পসেসর খুলে আবার লাগানোর সময় বসের চোখে ধরা পড়লো, কিছু দাঁত বাঁকা হয়ে গেছে যার কারণে পসেসরও গরম হয়ে গেছে।
আর তাতেই সব দোষ আসলো আমার উপর।61 মাদারবোর্ডের দাম নাকি 4900 টাকা। আর এর ক্ষতিপূরণ নাকি আমাকে দিতে হবে।
কিছুক্ষণ আগে যার প্রসংশা শুনলাম। এখন তার মুখে ক্ষতিপূরণ এর দাবি।
সব মুছিবত কেনো যে আমার উপর এসে পরে বুঝতে পারছিনা।
আল্লাহ কেনো যে বার বার আমার আমাকে এমন বিপদে ফেলে, আল্লাহ ভালো জানে। কিন্তু রোজা এখনও শেষ হয়নি। সামনে নিশ্চয় আরও বিপদ অপেক্ষা করছে।
আল্লাহ তুমি আমাকে রক্ষা কর।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




