কিছু দিন ধরে মন মেজাস তেমন ভালো যাচ্ছে না। চারপাশ যেন শূণ্য হয়ে গেছে।
কেউ আমার পাশে নাই,কেউ আমার মনের কথা বুঝতে পারছে না। কাউকে বুঝানোর মতোও ফেলাম না। সবাই যেন এড়িয়ে চলছে আমায়। যাকে পাশে পাব বলে আসা করি সেই,দুরে দুরে থাকে। আমার মনটা এমন কেন। আমিও যে কেন এমন হলাম বুঝতে পারছি না। কারো সাথে খুব সহজে মিশতে পারিনা। কাউকে আগ বাড়িয়ে কিছু বলতে পারি না। তবে যার সাথে মিশি খুব মন থেকে মিশতে চেস্টা করি। তবুও মাঝে মাঝে জাটকি খেতে হয়। আমি নাকি খুব অহংকারী। আসলেই সত্যি বলছি, আমি কাউকে অবহেলা করি না। তবে একটা দোষ যদি থাকে তাহলো,কারো সাথে আগ বাড়িয়ে মিশতে পারিনা,অতিরিক্ত রং-ঢং করতে পারি না। দোষ্টুমি করি ঠিক,কিন্তু মিথ্যা তেমন সহ্য করতে পারি না।
সে জন্যে আমার বিশাল বন্ধুর লিস্টও নাই।
আমার বন্ধুর গুলো হলো বেশির ভাগ ক্লাসমিট।
আমি এমন কেন!!
আসলে কি আমি ভুলের মধ্যে আছে??
বুঝ দেওয়ার মতোও তেমন কেউ নাই।
আর খুব সহজে এখন আমি আর কারো কথার তেমন গুরুত্বও দেয় না। কারণ আমি এখন পর্যন্ত যা কিছু করেছি,যে টুকু পড়া-লেখাও করেছি তাও নিজের সিদ্ধান্তে।
সব কিছু মিলায় দেখলে আমি আসলে তেমন কোন খারাপ কিছুও করিনি।
কিন্তু তবুও মনে হয়,আমি কি আসলে ভুলে ছিলাম!!!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



