বোনের অভিযোগ:
০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন বাইরে থাকার পর বাড়ী ফিরলে অনেক খবর অপেক্ষায় থাকে। অবশ্য আমার বোনের অভিযোগনামাটি বেশ চমকপ্রদ। বোন থাকে ঢাকা থেকে একটু দূরে। সেখানে তার ঘরবাড়ী সাজানো। কিন্তু বিপত্তি ঘটেছে বেশ ক'মাস থেকে। টেলিফোন সমস্যা। আমি যাবার আগে টিএন্ডটির বন্ধুকে দিয়ে সমাধান করিয়ে গেছি। ফিরে এসে দেখি আবার একই সমস্যা। তার বাড়ীর বাইরে থেকে বেশ একটু দূর প্রায় ২০০ গজ লম্বা টানা ফোন লাইন। করিতকর্মা চোর দু'দুবার ফোন লাইনের তার চুরি করে নিয়ে চলে গেছে। ফিরে এসে দেখি একই সমস্যা আবারও।
বোনের অভিযোগনামা নিয়ে কথার মধ্যে আমার গুণধর ভাগ্নে এসে বলল, "মামা, ফোন লাইন টানা হোক আবার, কিন্তু তাতে লাইভ ইলেকট্রিক তার পেচিয়ে রাখা হোক, হেরোইনখোর চোর যদি আবারও লাইনের তার চুরি করতে আসে, তাহলে মজার শিক্ষা পাবে"? ভাগ্নের বুদ্ধির বহর দেখে আমরাও টাস্কি খেলাম। আমি মনে মনে ভাবি, লাইভ ইলেকট্রিক তার লাগিয়ে চোরের যথাবিহিত শাস্তির ব্যবস্থা তাহলে অনেক জায়গায় শুরু করা যায়। কারও বাসার ফোনের লাইন, কারও পকেট, কারও ব্লগ, কারও মন চোরের হাত থেকে বাঁচাবার জন্য "লাইভ ইলেকট্রিক শকের ব্যবস্থা" জুতা আবিস্কারের মতো অভিনব ও চমকপ্রদ মনে হলো। ভাগ্নের বুদ্ধিতে মুগ্ধ এক মামার আর কি বলার কিছু থাকতে পারে(ক্লোজআপহাসি) ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন