somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ এসে ছিল - পর্ব ৪

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বলে সে দৌড় দিয়ে চলে গেল নীচে । দুঃসংবাদটা দেয়ার জন্য । সবাই এসে পরেছে । এসে অপেক্ষা করছে । কখন আমার ঘুম ভাঙবে তার জন্য । প্রায় সবাই আমাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠাতে চাইল । কিন্তু মামা সবাইকে না করেছে । তাই অপেক্ষা করছে সবাই । এতক্ষণে আমার ঘুম ভাঙতে শুরু করেছে । আমার ঘুম ভেঙ্গে গেল । আমি তাকালাম সামনে । চোখ খুলেই আমার আত্মা বেরিয়ে যাবার দশা । আমার মুখ হা হয়েই রইল । সামনে দানবীয় হাসি মুখে দাড়িয়ে আছে বড় মামা । আমার দিকে মুখটা নামিয়ে এনে বলল,
“ ভালো ঘুম হয়েছে”।
আমি কি করবো বুঝতে পারছিলাম না , তাই মাথা দুলিয়ে বোঝালাম হ্যাঁ আমার ঘুম ভালো হয়েছে ।
“ভালো ঘুম না হলে আরেকটু ঘুমিয়ে নে ।”
মামার কথায় আরও আঁতকে উঠলাম আমি । তাকে দেখেই আমার আত্মা বেরিয়ে যাবার দশা , আর আমি নাকি আরও একটু ঘুমিয়ে নেবো । এই অবস্থায় কি কারো ঘুম হয় । আমার মন চাচ্ছে দৌড় দিয়ে পালিয়ে যাই । কিন্তু সেটা সম্ভব হবে না । আমার পা কাঁপছে । থামাতে চেষ্টা করছি কিন্তু পারছি না । কেন পারছি না জানি না । টেনশন কাজ করছে ।
মামা বলে উঠল , “ নাস্তা কর । তারপর তোর সাথে কথা আছে । পালাবি না ।”
আমি মাথা নেড়ে জানালাম আমি পালাচ্ছি না , আমি আছি বাসায় । সে থেকে আমি বাসাতেই আছি । এর মধ্যে নাস্তা খেয়েছি । নাস্তা টা ভালো লেগেছে । মনে করেছিলাম মা বানিয়েছে । কিন্তু আমার ধারনা ভুল । রূপা আজকে নাস্তা রেডি করেছে । সবার জন্যই করেছে। কিন্তু আমার জন্য সে স্পেশাল ভাবে বানিয়েছে । মা কে এটাও বলে রেখেছে যে কেউ যেন না জানে এটা । কিন্তু আমি আসল খবর পেয়েছি মার কাছ থেকেই । যখন মা নাস্তা দিয়ে যায় তখন বলেছিল আমাকে। মা এভাবে বলেছিল ,
“ তোর জন্য স্পেশাল নাস্তা ।”
আমি বললাম , “ তুমি বানিয়েছ?”
মা বলল, “ কেন আরও কেউ আছে নাকি?”
আমি বললাম , “ না । তা হবে কেন । প্রত্যেক দিন তো তুমিই বানাও । আজকেও তুমি বানিয়েছ । কিন্তু কোনদিন স্পেশাল নাস্তা বানাও নাই তাই জিজ্ঞেস করলাম।”
মা বলল , “তাই নাকি”।
আমি বললাম, “ হ্যাঁ তাই তো”।
আমি আরও বললাম, “নাস্তা দিয়ে কোনদিন বলও নাই যে এটা স্পেশাল । যেমন টা আজকে বললে ।”
মা বলল, “ এখনি এই অবস্থা । বিয়ে করলে তো তোকে খুজেই পাওয়া যাবে না ।”
আমি কিছু বললাম না । মা নীচে যাবার আগে বলে গেল যে নাস্তা রূপা বানিয়েছে । কি ছিল না সেখানে । আমার প্রিয় সবই ছিল । আমি খেলাম । খেয়ে তৃপ্তি পেলাম । কিন্তু সেটা কতক্ষণ থাকে কে জানে । পেটের তৃপ্তি মিটেছে কিন্তু মনের – সেটার কি হবে । আমি সেটার জন্যই অপেক্ষা করছি । কি হয় দেখা উচিত ।

নাস্তা শেষ করেছি এক ঘণ্টা আগে । আমার বর্তমান অবস্থান একটু ভালো জায়গায় । আমি আছি এখন নীচতলায় । ড্রয়িং রুমে । রুমটা বেশি বড় না । আবার ছোটও না । যাকে বলে মাঝারি সাইজ । রুমের এক পাশে টিভি । তার পাশে সোফা । এবং সেই সোফা মানুষের চাপে পিষ্ট হচ্ছে । তিন জন বসার জায়গায় পাঁচজন বসেছে । বাকি গুলোতে একই দশা । আমি আগে বলেছি আমার অবস্থা আগের চেয়ে ভালো । সেটা বলেছিলাম কারণ আমি আমার মধ্যে ভীত হওয়ার ভাব কেটে গেছে । এখন মনে আনন্দ হচ্ছে । পরিবেশটা উপভোগ করছি । আমাকে নিয়ে সবার আগ্রহ । কি করা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে । কিন্তু আমি টেনশন করার বদলে কৌতূহল বোধ করছি । এতদিন এটা ছিল না । কাকে নিয়ে এটা বোধ হয় বুঝতে পারছেন । না পারলে অসুবিধা নাই । কৌতূহল রুপাকে নিয়ে । এবং নিজেকে নিয়েও । আমি ধীরে ধীরে রূপার প্রতি দুর্বল হচ্ছি । তার রূপ , গুণ আমাকে মোহিত করে ফেলেছে । মায়াজালে জড়িয়ে পরছি । প্রেমের মায়াজাল । বড়ই কঠিন মায়াজাল । আমি এখন দাড়িয়ে আছি সবার সামনে । এতক্ষণ একা ছিলাম । তবে একটু আগে রূপা আমার সাথে যোগ দিয়েছে । রূপা আমার একেবারে পাশে দাঁড়ায় নি । একটু দূরত্ব রেখে দাঁড়িয়েছে । আমি মুখে উদাস ও কৌতূহল ভাব আনার চেষ্টা করছি । দুটো একসাথে আনতে পারছি না । একটি করলে আরেকটি হচ্ছে না। আমি সেটা করার চেষ্টা করতে করতে টাইম পাস করার চেষ্টা করছি । প্রায় সবাই এসে পরেছে । তবে একজন এখনো আসে নাই । তিনি আর কেউ নন । বড় মামা । যিনি একটু বেশিই রাগী । তার রাগের লেভেল আপ ডাউন করে। সেটা বুঝা বড় কষ্টের কাজ । এমন দিন গেছে বাড়িতে একটা সাধারণ ঘটনা ঘটেছে কিন্তু মামা এতই চটেছে যে যাকেই পেয়েছেন সামনে তাকেই গালাগাল করেছেন । আমার এমনও হয়েছে যে বাড়িতে চোর এসে মামার একটা গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে গেছে । মামা সেটা কে কিছুই মনে করেনি । তাই আজকে তিনি কি করেন সেটা বুঝা যাচ্ছে না । আমি সেটা দেখার জন্যই উদগ্রীব হয়ে আছি । সবার শেষে মামা এলেন । আমার আর রূপার সামনে মুখোমুখি একটা সিট খালি ছিল । সেটাতে গিয়ে তিনি বসলেন । আজকে তার মন মনে হয় বড় ধরণের গালাগাল করার জন্য প্রস্তুত হয়ে এসেছে । অনেক আয়োজন করে তিনি সোফার খালি অংশে বসলেন । মুখে তৃপ্তির আবহাওয়া। যেটা আবার আমার ও রূপার জন্য অশনি সংকেত । সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মামা মুখ খুললেন আমাকে উদ্দেশ্য করে প্রথম বলা কথাটি ছিল এমন,
“ কিরে গাধা ঘুম ভালো হয়েছে?”
একেবারে পষ্ট করে অপমান । মামা যে রেগে আছেন তা বোঝা যাচ্ছে এই ভাবে প্রশ্ন করায় ।
আমি বললাম , “ হ্যাঁ। খুব ভালো হয়েছে।”
মামা মনে হয় এরকমটাই আশা করেছিলেন । রাগ মনে হয় আরও একটু উসকে উঠল । সেটা বুঝা গেল পরের কথায় । তিনি বললেন,
“ তাতো হবেই । পাখি যে উড়ে এসে একেবারে মনের ভিতর বাসা বানাইসে । তাই না রাশেদ।”
এবার আরেকটু আক্রমণ । এটা কে কিছু মনে করলাম না । পাশ কাটিয়ে এড়িয়ে গেলাম । মামা জবাবের আশা করেছিলেন । আমি কিছুই বলি নাই । চুপ করে দাড়িয়ে রইলাম । চুপ থাকা সম্মতির লক্ষণ । মামা ধরে নিলেন তাই । আসলে গতকাল ঘুম হয়েছে – তবে অতো ভালো হয় নাই। যে টুকু সময় ঘুমিয়েছি বারবার রূপা স্বপ্নে হাজির হয়েছে । রূপার রূপ মোহিত করে রেখেছিল । আমি কিছু না বলায় মামা আরও চটে গেলো । পরের প্রশ্ন ছিল সরাসরি উত্তরের জন্য – প্রশ্নটি ছিল এমন ,
“তোদের পরিচয় কতো দিনের ?”
আমি বলার সুযোগ পেলাম না । এবার রূপা জবাব দিল । বলল, “ দেড় বছর”।
আমি না বলে ভালোই করেছি । আমার মুখ ফসকে প্রায় বেরিয়ে পরে ছিল “ মাত্র দেড় দিন’’। কোথায় দেড় দিন আর কোথায় দেড় বছর । আকাশ পাতাল তফাৎ । সিদ্ধান্ত নিলাম সরাসরি আমাকে জিজ্ঞেস না করলে উত্তর দিব না । রূপা কথা খুব গুছিয়ে বলতে পারে । যেটা আমি পারি না । রূপা এরপর সব প্রশ্নের জবাব খুব সুন্দর ভাবে দিতে লাগল । এমন ভাবে উত্তর দিচ্ছিল যে মামা কেও দ্বিধান্বিত মনে হচ্ছিল । প্রশ্নের পর প্রশ্ন করে ও রুপাকে আটকাতে পারছিল না । মামা রূপার পরিবার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করে জেনে নিল । অনেক কথাই রূপা বানিয়ে বলেছে , তার একটা নমুনা দেই ,
মামা রূপা কে জিজ্ঞেস করলো “ তোমাকে গাঁধা টা কীভাবে পটালো?”
রূপা বলল , “ একদিন আমি ভার্সিটির বাসে করে যাচ্ছিলাম । বসার জায়গা না পেয়ে দাড়িয়ে ছিলাম । হঠাৎ করে দেখি একটা ছেলে আমার জন্য জায়গা ছেড়ে দিল । আমাকে ডেকে সেখানে বসতে বলল । আমি তার জায়গায় বসলাম । এবং তার সাথে কথা বলা শুরু করলাম । এভাবেই কথা শুরু । নাম জানা , পরিচয় , মোবাইলের নাম্বার আদান প্রদান । তারপর রাত জেগে কথা বলা । এভাবেই হয়ে গেলো ।”
রূপা যখন ঘটনাটা বলছিল , আমি একটু অবাক হয়েছিলাম । কারণ গতকাল রাতে আমি কল্পনায় যেভাবে ভেবেছি ঠিক সেভাবেই রূপা বর্ণনা করলো । অবাক হওয়ার মতই ব্যাপার । একই ভাবনা দুজনেই কিভাবে ভাবলাম । পুরাই কাকতালীয় ব্যাপার । দেখলাম সবাই রূপার কথা বিশ্বাস করে ফেলেছে । রূপা সব কিছুই ম্যানেজ করে ফেলল । আমার বিস্মিত হওয়া তখনো বাকি । কারণ এরপর যা হয়েছিল তাতে আমি আঁতকে উঠেছিলাম । নিজের মনকে বিশ্বাস হচ্ছিল না । আসলেই ঠিক শুনছি কি না । আচ্ছা এত ভনিতা না করে বলেই ফেলি । আমাকে আর রূপা কে জেরা করা শেষ হওয়ার পর আলাদা করে মামা আমাকে থাকতে বলল ।
মামা বলল, “ গাধা বাবা , তুমি একটু পর আমার রুমে আসো । তোমার সাথে কথা আছে ।”

( চলবে )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×