স্বপ্নটাকে দেখেছি আমি তোমার মাঝে ,
স্বপ্নটাকে বুনেছি আমি তোমার মাঝে ।
স্বপ্নটাকে নিয়ে ভেসে বেড়াই তোমার
আশেপাশে । বলছি তোমায় – শোন তুমি
- স্বপ্নটাকে ভুলো না , রেখো তোমার মনে
আগলে – একদিন স্বপ্ন তোমায় নিয়ে যাবে
আকাশ চূড়ায় । সেই চূড়াতে দেখবে তুমি
- আরো স্বপ্নের জয়গান । মিলিয়ে দেখো
তোমার স্বপ্নটাকে তাঁদের স্বপ্নের সাথে ।
দেখো তুমি – তোমার স্বপ্ন তোমায়
দেখাবে বিশ্বজয়ের পথ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



