আমি জ্বালিয়ে রেখেছি আলো ,
শুধু তোমার আসতে সুবিধা হবে
বলে । আমি চেয়ে রয়েছি পথের
ধারে – চোখের পলক যেন না পড়ে
সেজন্য রাস্তার পাড়ে বসে দীর্ঘ
রাত্রিতে পান করেছি চা । চোখ বন্ধ
করিনি আমি এক সেকেন্ডের জন্যও
কিন্তু তুমি আমার কাছে আর ফিরে
এলে না । চলে গেলে দূর অজানায়
এখনও মনে পড়ে সেদিনের কথা
যেদিন তুমি শীতের কাঁপুনি থামিয়ে
দিয়েছিলে এক নিমিষে তোমার
উষ্ণতা দিয়ে । আমি আজও প্রতীক্ষায়
থাকি তুমি আবার কবে আসবে ফিরে
আমার কাছে । আর আমরা ফিরে যাবো
সেই বন্য কাঁপুনির খেলায় যেখানে
শুধু তুমি আর আমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



