somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একান্তই ব্যক্তি আলাপচারিতা

২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরদার ফজলুল করিম স্যার কর্তৃক এক সাংবাদিককে দেয়া পরামর্শকে অবশ্য পালনীয় মনে করে আনিসুল হকের লেখা ‌‍মা উপন্যাস পড়ি প্রথমবারের মতো। আমি এটা করেছি এ জন্য যে আমি বিশ্বাস করি এই জ্ঞানতাপস আনিসুল হকের বইয়ের কাটতি বাড়ানো বা আনিসুল হকের জনপ্রিয়তা বাড়ানোর তাগিদে সাংবাদিক ভাই (?)কে এ পরামর্শ দেননি, তিনি এটাকে উচিত মনে করেছেন বলেই তা বলেছেন।

উপন্যাসের একেবারে শুরুর দিককার কয়েকটা লাইন (...আজাদের মাকে দাফন করা হবে একটু পরেই। আজ ৩১শে আগস্ট। ১৯৮৫ সাল। গতকাল, ৩০শে আগস্ট, আজাদের মা মারা গেছেন। পাকিস্তানী সৈন্যদের হাতে আজাদের ধরা পড়ার ঠিক ১৪ বছরের মাথায়, একই দিনে, তিনি মারা গেলেন। এটা শহরের অনেক মুক্তিযোদ্ধারই জানা যে, এই ১৪টা বছর আজাদের মা একটা দানা ভাতও মুখে দেন নাই, কেবল একবেলা রুটি খেয়ে থেকেছেন; কারণ তাঁর একমাত্র ছেলে আজাদ তাঁর কাছে ১৪ বছর আগে একদিন ভাত খেতে চেয়েছিল; পরদিন তিনি ভাত নিয়ে গিয়েছিলেন রমনা থানায়, কিন্তু ছেলের দেখা পান নাই। অপেক্ষা করেছেন ১৪টা বছর, ছেলে আর ফিরে আসে নাই। অপেক্ষার এই ১৪টা বছর তিনি কোনোদিন বিছানায় শোন নাই, শানের মেঝেতে শুয়েছেন, কী শীত কী গ্রীষ্ম, তাঁর ছিল একটাই পাষাণশয্যা, কারণ তাঁর ছেলে আজাদ শোবার জন্যে রমনা কি তেজগাঁ থানারয়, কি তেজগাঁ ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এমপি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে বিছানা পান নাই।)পড়ার পর আমার মনে হয়েছিল (অন্ত:পক্ষে) বাংলাদেশের প্রতিটি ঘরের প্রতিটি সন্তানের জন্য এই বই পড়াবার কর্তব্য তার শরীরের অস্থি-মজ্জার উপস্থিতির মতোই বড়ো জ্বলজ্বলে।

অন্তরাত্মার যে গভীর জায়গা থেকে সন্তানের জন্য মায়ের এই মমতা সেই গভীরের কোনো আভাস তাঁর সন্তান বুঝতে পারুক বা না পারুক মা তাঁর সন্তানকে মমতা দিতেই থাকেন, ভালোবাসতেই থাকেন। বিশ্ব-সংসারের তাবত রত্নভান্ডার একসাথে জড়ো করলেও এ মমতার, এ ভালোবাসার বিনিময়মূল্য দাড় করানো সম্ভব নয়।

এ মা যখন দেশের জন্য তাঁর সন্তানকে কোরবানী দেয়ার কথা ঘোষণা দেন তখন কারোরই বুঝতে বাকি থাকার কথা নয় যে মা শুধুমাত্র দেশের বেলাতেই তাঁর সন্তানের সকল দায়-দায়িত্ব তুলে নিলেন, তুলে নেন। অন্য কোনো জায়গাতেই তাঁর আস্থা নেই।

যে যুদ্ধে মা বুকে পাথর বাঁধলেন (আমার দেশে) সেই যুদ্ধ হয়েছিল ১৯৭১এ, স্বাধীনতার যুদ্ধ। এবং আজকে সেই দিন যে দিনটি ছিলো যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে।

কি আশা, কি ভরসায় মা বুকে পাথর বেঁধেছিলেন? কি আশায় সন্তান চিরতরে হারিয়ে যেতে পারে জেনেও যুদ্ধে পাঠিয়েছিলেন তা জানবার দায়ভার তাঁর ঐ সন্তানের না যিনি যুদ্ধে গেলেন, মায়ের বুকে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়বার লোভ সংবরণ করলেন; সকল দায়ভার এ সন্তানের/সন্তানদের যারা এখন মায়ের সকল আদর-ভালোবাসা-মমতা (নির্লিপ্ত হয়ে) ভোগ করছি।

আজ, এখন আমরা চিন্তা করে দেখি আমি/আমরা মায়ের কোন সন্তান/সন্তানসকল। আমাদের বসবাস দায়হীন পৃথিবীতে নাকি প্রতিটি দায় এর সাথে অঙ্গাঅঙ্গি হয়ে!!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×