এক অনিশ্চয়তার সূত্র
১০ ই মার্চ, ২০১২ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে টিকতেই হবে
কোথায় জানি না!
বাঘা বাঘা সব ছেলের দলে
আমি একা অপদার্থ-
মস্তিষ্ক নিয়ে যুদ্ধ করে
চলি অনন্তকাল ধরে।
লড়াই করে চলেছি খাতা-
কলমের সাথে একঘেয়েমি
লাগে নতুনত্ব খুঁজি,
নতুন জায়গায় যেতে ইচ্ছে
করে আমার।
ভাবি আবার কলেজে ভর্তি
হব। অনন্তকাল ধরে
করে যাবো ইন্টিগ্রেশন আর
জ্যামিতি। পড়ে যাব রসায়নের
সব নাম না জানা বিক্রিয়া।
কিছুই মনে নেই আমার!
কি অপদার্থ আমি!
মাথার ভিতরের ঘুনপোকাটি
কুটকুট করে খেয়ে চলেছে
মগজটা। কিছুই মনে নাই আমার!
মেডিকেল, সে তো আমার নয়,
বুয়েট হলো না আর,
কুয়েটে অপদার্থ সব
তকদীরে ছিলো বলে হইনি।
তাই সাইন ফাংশনের গ্রাফের
মত জীবন আমার
বয়ে চলেছে নিরবধি।
অথবা একঘেয়েমি পড়া আমার
tan x ফাংশনের মতই
হয়ে উঠে অসীম।
জীবনের ধারাটা করে ফেলি
অজান্তেই সসীম।
অসীমতটের মত চিন্তা করে
অকূল পাথারে পড়েছি আমি
মা-বাবার চোখ রাংগানি
ভয়ে আমি কাঁপি না
আর, কেন জানি না!
ষোল নং অংকটা তাই
মাথা হতে আসছে না
বলেই খাতা জুড়ে
লিখে চলেছি জীবনের
মহাকাব্য- যেখানেই
আমার সুখ-দুঃখ।
তাইতো আজ ব্যর্থ মনোবল
নিয়ে শক্তি সঞ্চয়ের
তাগিদে চারদিকে যখন
সুনসান নীরবতা, তখন
জীবনের পরীক্ষার হলে
প্রতিপাদন করে চলেছি
এক অনিশ্চয়তার সূত্র।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন