যদি টাইম মেশিন থাকতো,
তবে ফিরে যেতে চাইতাম ১০ বছর আগে।
মাঝে মাঝে এই সময়কে স্থির করে দিতে চায় মন
কিন্তু বাস্তবের টানে ফিরে আসি আবার এখন,
চেনা মানুষগুলো কেমন যেন বদলে গেছে
অথবা আমিই বদলে গেছি ওরা না
তিনটে বছর কেটে গেলো কেউ চিনেনি-
বলে তাই, আমি একা হয়ে ঘুরে ফিরি অজানার পথে
বাল্য বন্ধু বলেছিল, তুই অনেক বড় হবি
এটা করবি, ওটা করবি- আরও কত কি!
বন্ধু তুমি আজ বহুদূরে- বল আমি আর কত বড় হব?
আজ আমি নিঃস্ব, একাকী, নির্জনতাকে ভালোবাসি
অজানার পথে হেঁটে হেঁটে রাতের আকাশের তারা গুনি।
তিনটে বছর কেটে গেলো- কেউ চিনেনি।
(সুনীল গঙ্গপাদ্ধায়ের 'কেউ কথা রাখেনি' থেকে অনুপ্রাণিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




