: আজ আমার প্রিয় মাস- নভেম্বরের সূচনা ......... কেন যে এই মাসে সবসময় পরীক্ষা থাকে ...
নভেম্বর মাস কে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
১৯৯৯ সালে নভেম্বর মাসকে 'National Novel Writing Month' হিসেবে ঘোষণা দেওয়া হয়। সারাবিশ্বে এটা NaNoWriMo নামে পরিচিত। এটা ইন্টারনেট ভিত্তিক সৃষ্টিশীল লেখা প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীকে ৫০,০০০ শব্দের মধ্যে একটা নভেল লিখে অংশগ্রহণ করতে হয়। সারা মাস ব্যাপী এই প্রতিযোগিতা চলে। NaNoWriMo সম্পর্কে বিস্তারিত জানতে হলে যেতে হবে এই লিঙ্কে
http://www.nanowrimo.org/
সারা নভেম্বর মাস জুড়ে আরও অনেক দিবস পালিত হয়। পদার্থবিজ্ঞানী মেরী কুরী, ব্রিটিশ জ্যোতির্বিদ এডমণ্ড হ্যালি, পদার্থবিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েল, রুশ নভেলিস্ট দস্তভয়েস্কি, ফিলোসোফার ভলতেয়ার, মার্ক টোয়াইন, উইনস্টন চার্চিলের মত বিখ্যাত ব্যাক্তিরা জন্মেছেন এইমাসে। বৃশ্চিক ও ধনু রাশি্র এই মাসে অবস্থান।
সব মিলিয়ে বেশ বিচিত্র এই মাস- নভেম্বর।
সুত্র: ইন্টারনেট, উইকিপিডিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




