" এ ভাই দুইটা ট্যাকা দে না , বইনটারে লইয়া কিছু খাই নাই "
কোচিং থেকে বের হয়ে এ কি যন্ত্রনা ,এমনিতেই নম্বর কম পাইছি মডেল টেস্টে তাই মাথা গরম । ধমক দেবার জন্য মুখটা ঘুরালাম ,
কিন্তু ধমক দিতে পারলাম না । দেখলাম ছোট্ট দুই কিউট ভাইবোন জুল জুল করে আমার দিকে তাকাচ্ছে ( উপরে ছবি আছে)।মনটা আরো খারাপ হয়ে গেল , এই বাবু দুইটির যেখানে আম্মু আব্বুর সাথে আনন্দে থাকার
কথা সেখানে এরা পথে পথে ঘুরে বেরাচ্ছে !
বাবু দুইটার হাত ধরে জিঞ্জেস করলাম , "
সকালে কিচ্ছু খাইছিলা " ।
দু'জনেই মাথা নারিয়ে বলল "না" । বাবু
দুইটারে নিয়ে গেলাম পাশের রেস্টুরেন্টে ,
কিন্তু মালিক এদেরকে ভিতরে বসতে দিতে নারাজ ।
-ভাই খাওয়ার টাকা আমি দিব , বসতে দিতে সমস্যা কোথায় ?
-আরে বাই ট্যাকা কুনু সমস্যা না , অন্য কাস্টমাররা দেখলে ঝামেলা করব । এর চে এক কাম করি এই দুইটারে বাইরে খাইতে দিয়া দেই , খাওনের কুনু দাম লাগব না ।
আমি কি বলব বুঝতে পারছিলাম না । হঠাৎ
দেখি মালিক ভদ্রলোক নিজে প্লেটে করে ভাত
আর সবজি নিয়ে বাবু দু'জনকে খাবার জন্য
ডাকছে । আমি ভাবছিলাম ওদেরকে অন্য
রেস্টোরায় নিয়ে যাব কিন্তু দেখলাম ওরা খুবই
আগ্রহ নিয়ে খেতে বসে গেছে ।
আর মালিক ভদ্রলোক ওদের খাওয়া দেখছে । হঠাত্
লোকটা বলে উঠল
-দেখরানি ভাইসাব যে মায়া লাগের খার যে ।
( দেখছেন কি ভাই খুবই
মায়া লাগছে ওদেরকে খেতে দেখে)
ওই পিচ্চি কাইল থিকা ইনো খাইবে বুচ্ছত ?
বলে উনি একটু আরালে চলে গেলেন , উনার
চোখে পানি দেখে আমি অবাক হয়ে গেলাম ।
যে মানুষটা এই বাবু দুইটারে ভিতরেও
ঢুকে খেতে দেয় নি , সে ওদের খাওয়ের দায়িত্ব
নিয়ে নিল এখন আবার কাঁদছে । যাই হোক আমার
হৃদয়টা আনন্দে ভরে গেল বাবু দুইটার আনন্দদেখে ।
এরপর আবার দেখি একজন অন্যজনকে খাইয়ে দেবার চেষ্টা করছে ।
এটা দেখে আমার চোখটাও যেমন কেমন করতে লাগল ।
আর দাড়ালাম না, হেঁটে চলে এলাম আনন্দের জিনিস বেশি দেখতে নেই !!
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



