somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুদ্র মানব
সুন্দর একটি বাংলাদেশ চাই ,বাচার মত বাচতে চাই

হোয়াট দ্যা হেল ইজ দিস *বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয়রা ! - দায় বর্তাচ্ছে বাংলাদেশের ঘাড়ে*

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খবরটা শুনে আমি আমি সত্যিই আমি অনেক বিস্মিত । বিষয়টা নিউইয়র্কে কিছুদিন আগে এক ভারতীয় নাগরিক মারা যাবার পরই ঢালাওভাবে প্রকাশপায় । গত কিছুদিন আগে নিউইয়র্কে নিহত ভারতীয় নাগরিকের কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক বাংলাদেশি অধিবাসীর মতে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেওয়া ডাইভার্সিটি ভিসার (ডিভি) অপব্যবহার করে অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশি পরিচয়ে সেদেশে যাচ্ছেন। আর এ দায় বর্তাচ্ছে বাংলাদেশের ঘাড়েই।

যুক্তরাষ্ট্রের অধিবাসী নাসির এ বিষয়ে বলেন যে, তার পরিচিত পশ্চিমবঙ্গের অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশি সেজে ডিভির জন্য আবেদন করেছেন। কারণ বাংলাদেশের পাসপোর্ট বা ডিভি পাওয়া সহজ। তিনি আরও বলেন, এমনকি আমি একবার শিকাগো থেকে একটি চিঠি পেয়েছিলাম, যার প্রেরকের নাম ছিল ‘মোহাম্মদ শ্রীমান’! X(X(X(

নিউইয়র্কে কিছুদিন আগে নিহত সুনন্দ সেনের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলেও তার মরদেহ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস। তার সৎকারেরও উদ্যোগ নিচ্ছে তারা। অথচ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার পাসপোর্টের ছবি দেওয়া হয়েছে, যা থেকে দেখা যায় সুনন্দের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে।

নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এ ব্যাপারে সাফ বলেছেন, সুনন্দ সেন ভারতীয় নাগরিক। আমাদের রেকর্ডে সুনন্দ সেন নামে কোনো ব্যক্তি নেই।ভারতীয় দূতাবাস সুনন্দকে তাদের নাগরিক হিসেবে শনাক্ত করেছে । তবে ভারতীয় হয়ে থাকলে কীভাবে তার কাছে বাংলাদেশী পাসপোর্ট পাওয়া গেল !!!
সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন তিনিও , কিন্তু এর জবাব চাই আমরা । আমাদের বাংলাদেশীদের জন্য যুক্তরাষ্ট্রের চিসার আবেদনের সুযোগ ভারতীয়রা কেন পাবে ????

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মতে, ঢাকা থেকে হিন্দু জনগোষ্ঠীর জন্য ভিসা পাওয়া তুলনামূলক অনেক সহজ। তাই ভারতীয় ও বাংলাদেশিদের ভারতীয় আত্মীয়রা গোপনে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেন। এরপর যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করছেন। বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের বিশেষ সব সুবিধাকে তারা কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ করেন বাংলাদেশিরা। উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশি পরিচয়ে বিদেশে রোহিঙ্গাদের হাতেনাতে ধরা পড়ার পর এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে । কিন্তু বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে যাওয়াটা অবশ্যই উদ্বেগের । তাদের দ্বারা সংঘটিত কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে তখন বাংলাদেশকেই দোষারোপ করা হবে । তাছাড়া এতে অনেক বাংলাদেশী নাগরিক যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের সুফল পাচ্ছে না ।

তাই বিষয়টিতে এখনই সবার নজরে পড়া উচিৎ । আমাদের বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ভারতীয়দের বিদেশগমণ ও ভিসা আবেদন সম্পূর্ণ বন্ধ করতে হবে । এই বিষয়ে এখনই কঠোর পদক্ষেপ দেখতে চাই ।

বিষয়টা জানতে এই লিঙ্কে গুতা দেন
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×