somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কেন কোরান পড়ি, এমনকি যদিও আমরা কোরানের এক একটি আরবী শব্দও বুঝতে পারি না?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন বৃদ্ধ আমেরিকান মুসলিম তার নাতির সঙ্গে পূর্ব কেন্টাকির পর্বতে একটি খামারে বসবাস করত। প্রত্যেক প্রভাতে বৃদ্ধ মুসলিমটি খুব ভোরে উঠে রান্নাঘরের টেবিলে বসে কোরান তেলাওয়াত করতো। তার নাতিও সর্বদা তার মতো হতে চাইতো এবং সর্বদা তার অনুকরণ করতে চাইতো।

একটি দিন নাতি জিজ্ঞাসা করল, " দাদা ! আমি আপনার মত কোরান পড়তে চেষ্টা করি, কিন্তু আমি কি পড়ছি তার বেশীরভাগই বুঝিনা, এবং আমি যতটুকুই বুঝি তা কোরান বন্ধ করার পর শীঘ্রই ভূলে যাই। তাহলে কোরান পড়ে আমার কি ভাল হল?"

চুল্লিতে কয়লা তোলা বন্ধ করে দাদা বলল, "এই কয়লার ঝুড়িটি নিয়ে নদীতে যাও এবং দয়াকরে আমার জন্য এটা ভর্তি করে পানি নিয়ে আস।"

দাদা যা বললো নাতী তাই করলো, কিন্তু নাতি ঘরে ফেরার পূর্বেই সব পানি ঝুড়ির ফাঁক দিয়ে বের হয়ে গেল। দাদা মুচকি হাসলো এবং বললো " তোমাকে এবার একটু দ্রুত দৌড়ে চলতে হবে" বলে তাকে আবার নদীতে পাঠিয়ে দিল। এবার ছেলেটি দ্রুত দৌড়াতে লাগলো, কিন্তু এবারও ঘরে ফেরার পূর্বেই তার ঝুরিটি খালি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ছেলেটি তার দাদাকে বলল যে, ঝুড়িতে করে পানি আনা অসম্ভব একটি কাজ এবং সে এবার একটি বালতি আনতে গেল।

বৃদ্ধ লোকটি বলল " আমি এক বালতি পানি চাই না, আমি এক ঝুড়ি পানি চাই, তুমি একান্তভাবে চেষ্টা করছো না।" অতঃপর বৃদ্ধটি দরজা দিয়ে বের হয়ে তার নাতির চেষ্টা করছে, তা দেখতে থাকলো।

যদিও এই মুহূর্তে ছেলেটি জানে যে এটা একটা অসম্ভব কাজ, তবুও সে তার দাদাকে দেখানোর জন্য খুব দ্রুত দৌড়ে ঝুড়ি থেকে সব পানি পড়ে যাবার আগেই ঘরে ফেরার আপ্রান্ত চেষ্টা করতে থাকে। একপর্যায়ে ছেলেটি হাফাতে হাফাতে বলল " দাদা, এটা একটা অর্থহীন প্রচেষ্টা"।
"তাহলে তুমি মনে কর, এটা একটি অর্থহীন প্রচেষ্টা", বৃদ্ধটি বলল " তকিয়ে দেখ তোমার ঝুড়ির দিকে।"

ছেলেটি ঝুড়ির দিকে তাকাল এবং প্রথমবারের মত সে বুঝতে পারলো যে ঝুড়িটি অন্য রকম লাগছে। এটা একটা নোংরা পুরনো কয়লার ঝুরি থেকে এখন একটা ভেতরে ও বাইরের পরিচ্ছন্ন ঝুড়িতে রূপান্তরিত হয়েছে।

বৃদ্ধটি বলল, "বেটা, যখন তুমি কোরান পড় তখন এমনই ঘটে। যদিও তুমি অনেক কিছুই বুঝনা, অনেক কিছুই মনে রাখতে পার না, কিন্তু যখন তুমি কোরান পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে তোমার ভিতরে ও বাহিরে। সেটা হল, জীবনের সকল কর্মে আল্লাহর নির্দেশ মেনে চলা।"
৩০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×