somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বানিয়াচঙ্গের সর্বত্র সৃষ্টি হয়েছে ছাত্ররাজনীতি বিরোধী সেন্টিমেন্ট

১০ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বানিয়াচঙ্গ জনাব আলী ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থীদের আকষ্মিক আন্দোলনে ছাত্র সংগঠনগুলো যেন ওয়ান এলিভেনের মতো পরিস্থিতির সম্মূখীন হয়েছে। ‘না পারি সইতে না পারি কইতে’ এমন অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে খুঁটির জোরে ক্যাম্পাসে দাপট খাটিয়ে আসা এসব সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীরা। যেসব রাজনৈতিক দলের নেতারা এতদিন এসব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ব্যবহার করে আসছিলেন বর্তমান প্রতিকুল পরিস্থিতিতে এসব রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকেও প্রকাশ্য সমর্থন না পেয়ে হতাশায় পড়েছেন ছাত্রনেতারা। এর মধ্যে অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে পত্র-পত্রিকায় বিবৃতি দেয়ায় আরো বিব্রতকর অবস্থায় পড়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। দুএকজন রাজনৈতিক নেতা ছাত্র সংগঠনগুলোর পক্ষে মৃদু সমর্থন জানালেও কেউই প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সন্ত্রাসনির্ভর দাপটের রাজনীতির কারণে আদর্শবাদী রাজনীতির ধারক-বাহক ছোট ছাত্রংগঠনগুলো কখনোই ক্যাম্পাসে অবস্থান নিতে পারেনি। সে কারণে ছাত্ররাজনীতি মানেই মারামারি-কাটাকাটি এমন বদ্ধমুল ধারণা এলাকার সাধারণ মানুষের মনে তীব্রভাবে গেঁথে রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে কলেজে ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব বিকাশের চর্চা সম্ভব হয়নি। এ কারণে সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির যাতাকলে পিষ্ট হতে হতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা সোচ্চার হয়ে উঠেছেন। ছাত্র সংগঠনগুলোর পদবী বহনকারী কোন কোন নেতাও ক্যাম্পাসের বাইরে ছাত্ররাজনীতি নিয়ে যাওয়ার পক্ষে প্রকাশ্য মত দিয়েছেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উত্থাপিত দাবি শিক্ষকমাজ থেকে শুরু করে এলাকার প্রবীণতম রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, অভিভাবকমহল এমনকি গভর্নিং বডির সদস্য পর্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করায় গোটা বানিয়াচঙ্গে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বিরোধী তুমুল সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার ক্যম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে জনাব আলী কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এরপর থেকে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×