somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছোট্ট গল্প ও আমাদের "ফুলিশ"

১১ ই জুন, ২০১২ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ভদ্র লোকের সাথে হেটে যাচ্ছি একটি নির্দিষ্ট ঘটনার পর (ঘটনাটি পরে বলছি)। ভদ্রলোক আমাকে একটি গল্প শুনানেল, আজ তা আপনাদের সাথে শেয়ার করছি।

কোন এক দেশে রাজা একদিন স্বপ্নে দেখলেন, তার দেশে বৃষ্টি হচ্ছে । যে লোকই এই বৃষ্টি মিশ্রিত পানি পান করছে সেই পাগল হয়ে যাচ্ছে। যারা কোন এক সুফি সাধক কে প্রশ্ন করলেন এটা কেন হচ্ছে? সুফি সাধক জবাব দিলেন এটার নাম "পাগলা পানির বৃষ্টি" যে ব্যক্তিই এই পানি পান করবে সেই পাগল হয়ে যাবে।

পরদিন রাজা ঘুম থেকে উঠেই মহ চিন্তায়! কি স্বপ্ন দেখলাম? তৎক্ষনাৎ উজিরের সাথে পরামর্শ।
উজির সাহেব, গত রাত্রে আমি এমন এমন একটি স্বপ্ন দেখেছি আর আমার মন বলছে স্বপ্নটি বাস্তব হবে।
উজির সাহেব: চিন্তা কইরেন না রাজা মশাই আমরা কয়েক টাংকি পানি আগে থেকেই মজুদ করে রাখব। তাতে আমাদের রাজ পরিষদের সদস্য গন সুস্থ থাকবে রাজ্য পরিচালনা করতে কোন অসুবিধা হবেনা।

কথা মত প্রচুর পরিমান পানি মজুদ করা হল, পাগলা পানির বৃষ্টিও হল। সেই বৃষ্টির পানি পান করে সমস্ত প্রজারা পাগল হয়ে গেল, শুধু মাত্র রাজ পরিষদ ছাড়া।

এখন সব পাগল রা মিলে করে পাগলামি, আর রাজ পরিষদ চায় তাদের সুন্দর করে পরিচালনা করতে। যা হবার তাই হল, ফল হল হিতে বিপরিত। পাগল রা সংখ্যায় অনেক বেশি তারা রাজ দরবারে এসে চিল্লাচিল্লি করে আর বলে রাজ পরিষদ এর সবাই পাগল হয়ে গেছে। তাদের প্রতি ঢিল ছুড়ে, রাজ দরবার ভাংচুর করে।

রাজা পরলেন মহা সমস্যায় তিনি তার মন্ত্রি পরিষদের সব চাইতে বুদ্ধিমান লোকটির সাথে পরামর্শে বসলেন কি করা যায় এই পরিস্থিতিতে?
বুদ্ধিমান মন্ত্রি: রাজা মশাই পাগলা পানি খেয়ে আমাদের দেশের সবাই পাগল হয়ে গেছে আমরা গুটি কয়েক জন ব্যতিত। সুতরাং আমাদের এখন আর এই সমাজে চলার মত পরিস্থিতি নাই, যদি চলতে হয় তাহলে আমাদের কেও পাগলা পানি খেয়ে পাগল হতে হবে। আবার যখন ভাল হব তখন সবাই একসাথে ভাল হব।
রাজা তার বুদ্ধি গ্রহন করলেন পাগলা পানি খেয়ে সবাই পাগল হলেন। পাগলদের সাথে চলতে তাদের আর কোন সমস্যা হলনা।

যে কারণে ভদ্রলোক গল্পটি শুনালেন

গত রবি বার অফিস শেষে আমি ও আমার অন্য একজন সাথি অফিস থেকে বের হয়ে বেইলী রোডে অবস্থিত ভিকারুন্নিসা স্কুলের সামনে যেতেই দেখি, একজন পুলিশ আসতেছেন ও একজন পথচারি যাচ্ছেন, পুলিশ মহোদয়ের ইউনিফর্মে লেগে বেচারা ভদ্রলোকের শার্ট ছিড়ে গেছে।
ভদ্রলোক একটু রাগত স্বরে কথা বললে, পুলিশ মহোদয়ের কি ঝাড়ি এবং কুরুচি পূর্ণ কথা। একপর্যায়ে ধস্তাধস্তি, ভদ্রলোক দিলেন এক ঘুসি, আর যায় কই? পুলিশ মহোদয়ের মূখ দিয়ে যা কুরুচি পূর্ণ কথা ছিল সবই বের হচ্ছে। তাতেই শেষ নয় অন্য দো'জন পুলিশ কে দেখে তাকে গ্রেফতাতের নির্দেশ দিয়ে, থানায় নিয়ে আচ্ছা মত দেখে নেয়ার হুমকি ধমকি। অবশেষে আমরা বিনিত স্বরে লোকটির পক্ষথেকে ভূল স্বীকার করে লোকটিকে মাফ করে দেয়ার জন্য অনুরুধ করি। অনেক ঝাড়ি আর বকাবকির পর অনেক মানুষের অনুরুধে লোকটিকে ছাড়া হল।

অনেক লোকের মাঝে সেই ভদ্র লোক ও একজন ছিলেন।

হাটতে হাটতে মগবাজার মোড় চলে এলাম। ভদ্রলোক একদিকে আর আমি অন্য দিকে চলে গেলাম। যাবার আগে তিনি বলে গেলেন: যে হারে পুলিশরা জনগণের সাথে দুর্ব্যবহার করছে তাতে জনগণ ও তাদের মত না হলে এর সমাধান হবেনা।

আমি কিছুক্ষণ ভদ্রলোকের গল্পটি নিয়ে দাড়িয়ে ভাবছিলাম, বাস এল বাসে উঠে বাসার দিকে রওয়ানা দিলাম।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×