somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাস্ট রীড: আসুন এক অজানা ইতিহাস জানি, এক অবহেলিত বীরকে চিনি

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৈয়দপুর শহরের লিবার্টি সিনেমা হলে চলছিলো বাংলা সিনেমা 'আপন পর'। ১৯৭১ সালে শহরটাতে বাংলাদেশের যেকোনো শহরের চেয়ে বাঙ্গালী-অবাঙ্গালী অনুপাতে অনেক বেশি অবাঙ্গালি ছিলো। অবাঙ্গালী মানে উর্দুভাষী জনগন। তারাই ছিলো শহরের ক্ষমতায়। হঠাত ১৯ মার্চ সিনেমা হলে হামলা করে বসলো এই অবাঙ্গালীরা। তাদের দাবী এই শহরে শুধু উর্দু সিনেমা চলবে। এই হামলাহ আহত হলো অনেক বাঙ্গালী।

চারদিন পর। ২৩ মার্চ। পার্শ্ববর্তী জেলা দিনাজপুর থেকে কিছু আহত অবাঙ্গালী শহরে এলো। দাবী করলো- বাঙ্গালীরা তাদের আহত করেছে। এ ঘটনায় ক্ষেপে গেল অবাঙ্গালীরা। তারা ক্ষিপ্ত হয়ে বাঙ্গালীদের উপর আত্রুমণ চালালো।অনেককে সেনানিবাসে নিয়ে আটকে রাখা হলো। ভয় পেয়ে অনেক বাঙ্গালী শহরের পার্শ্ববর্তী গ্রামগুলোতে চলে গেল।

বাঙ্গালীদের ওপর এ আত্রুমণের খবর মানতে পারলেন না একজন। তিনি সৈয়দপুরের পার্শ্ববতী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব বেগ। পরদিন ২৪ মার্চ তিনি বাঙ্গালীদের উদ্ধারের জন্য ছুটে আসেন । তার সাথে যোগ দেয় গ্রামের শত শত গ্রামবাসী। প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে তাঁরা সৈয়দপুর শহরের কাছাকাছি চলে আসে সকাল ১০টার দিকে।

পথে শহর ঘেঁষে প্রবাহিত খড়খড়িয়া নদীর উপর ব্রিজে পাকবাহিনীর প্রতিরোধের মুখে পড়েন তাঁরা। পরে তাঁরা বসুনিয়াপাড়া ও মিস্ত্রিপাড়া মোড় হয়ে সৈয়দপুর শহরে ঢোকার চেষ্টা করলে পাকিস্তানী বাহিনীর সাথে তাদের তুমুল যুদ্ধ বাধে।

এদিনই, শহরের মিস্ত্রীপাড়া এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন মাহাতাব বেগ। এদিন তার মাথা কেটে তা নিয়ে গোটা শহরে আনন্দ মিছিল করে অবাঙ্গালীরা। তিনি সৈয়দপুরের প্রথম শহীদ। সারা দেশে পাকিস্তান বাহিনীর অতর্কিত আক্রমণের বিরুদ্ধে ২৫ মার্চ কালো রাতে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হলেও তার নেতৃত্বে সৈয়দপুরে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয় ২৪ মার্চ।

স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৪২ বছর পরও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ এ সন্তানকে আজো রাষ্ট্রীভাবে কোন বীরত্বপূর্ণ উপাধি দেয়া হয়নি। উইকিপিডিয়ায় ছবি ছাড়া তার নামে বরাদ্দ হয়েছে চার পাঁচটি লাইন।

শহীদ মাহতাব বেগ সম্পর্কে আমার স্কুল জীবনের বন্ধু সাকিব বেগ এর নানা হন। সেই সূত্রে সৈয়দপুরের সম্ভ্রান্ত এই পরিবারটির যৌক্তিক অভিমানের কথা জানি। পারতপক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি কথা বলতে চান না তারা। আজ ২৪ মার্চ। এই দিনটি সৈয়দপুরে পালিত হয় প্রত্যক্ষ প্রতিরোধ দিবস হিসেবে। আজকের এই দিনে শহীদ মাহাতাব বেগকে জানাই বিনম্র শ্রদ্ধা।
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×